• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ফ্যাশন ফোরাম (আইডিএস গ্রুপ) ফ্যাক্টরি পরিদর্শন ও শিল্প পুলিশ বক্সের শুভ উদ্বোধন। ঐক্য, পেশাগত দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বারোপে আশুলিয়া থানা প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  আশুলিয়ায় ইয়ারপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম দুলাল মীরের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন। আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন। কলাপাড়া মহিপুরে বৃদ্ধ কে পিটিয়ে পানিতে চুবিয়ে হত্যা,তিন পুত্রবধু কে গাছে বেধে নির্যাতনের মামলায় ঢাকা ও নারায়নগঞ্জ থেকে দুই খুনি কে আটক করেছে র‍্যাব। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আশুলিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্সের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন মীর। গাজীপুরের ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার. কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকায় মানবাধিকার কর্মী ও এডভোকেট পরিচয়ে প্রতারনা,১১ লক্ষ্য টাকা আত্মসাৎ আশুলিয়ায় এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ও হাদী হত্যার বিচারের দাবী আশুলিয়ায় আবারও চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা: চালক, হেলপারসহ ৩জন গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর নিকট শুটার বাপ্পির চাঁদা দাবী কেয়ারটেকার কে জিম্মি পুলিশের সাথে গোলাগুলি।

গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

আসন্ন গাজীপুর সিটি নির্বাচন করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

সাংবিধানিক সংস্থাটি বলছে, সেরকম প্রয়োজন হলে অতিরিক্ত র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করে ভোটের মাঠের পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা নেবে তারা।

দুই সিটি নির্বাচনের আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি-র‌্যাবের মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভাগীয় কমিশমনার, খুলনা-গাজীপুরের প্রশাসন-পুলিশের শীর্ষ কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের উদ্দেশে সিইসি বলেন, “বিগত দিনে আপনাদের সহযোগিতায় স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সফল হয়েছে। এই নির্বাচনও সফল হবে বলে আশা করছি। সেই আপনাদের পরামর্শও প্রত্যাশা করছি।”

আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, “স্থানীয় নির্বাচনে কোনোভাবেই সেনা মোতায়েন করা হবে না- এ সিদ্ধান্ত রয়েছে কমিশনের। আগেও বলেছি আমরা; বিজিবি-র‌্যাব-পুলিশসহ আধা সামরিক বাহিনী থাকবে পর্যাপ্ত সংখ্যক। প্রয়োজনে দেশের যে কোনো এলাকা থেকে আরও বেশি নিরাপত্তা সদস্য আনা হবে।”

আগামী ১৫ মে দুই নগরে অনুষ্ঠেয় এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে বিএনপি। সিইসির সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিত প্রস্তাবও দিয়েছে তারা। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের অবস্থান এর বিপরীতে।

এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, কমিশনের প্রতি আস্থা রয়েছে বলেই বিএনপি ভোটে অংশ নিচ্ছে।

“আস্থা না থাকলে কেমন হবে! তারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছে। আইন-শৃঙ্খলাবাহিনী, দল ও প্রার্থীসহ সবাইকে সিইসি বলেছেন- প্রচারে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।”

এদিনের বৈঠকের কার্যপত্রে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনে পুলিশ-এপিবিএন-আনসার ব্যাটালিয়ান সদস্য নিয়ে গঠিত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স থাকবে ১৯টি। এছাড়া র‌্যাবের ৫৭টি টিম ও ২৯ প্লাটুন বিজিবি থাকবে।

আচরণ বিধিমালা প্রতিপালন ও নির্বাচনী অপরাধে তাৎক্ষণিক সাজা দিতে গাজীপুরে ৮৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে।

অন্যদিকে খুলনা সিটি করপোরেশনে পুলিশ-এপিবিএন-আনসার ব্যাটালিয়ান সদস্য নিয়ে গঠিত ১০টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের টিম থাকবে ৩১টি; বিজিবি থাকবে ১৬ প্লাটুন। এছাড়া এ সিটিতে ৪৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০জন বিচাকির ম্যাজিস্ট্রেট থাকবেন।

বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি প্লাটুন গঠন করা হয় ২০ থেকে ৩০ জন সদস্য নিয়ে। ভোটের মাঠে প্রতি প্লাটুনে কতজন থাকবেন তা এলাকা অনুযায়ী ঠিক করা হবে।

এসপি হারুণকে প্রত্যাহার নয়

অভিযোগ থাকলেও গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার না করার ইঙ্গিত দিয়েছেন ইসি সচিব।

এই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নিতে বিএনপির দাবির বিষয়ে প্রশ্ন করলে হেলালুদ্দীন বলেন, “একজন ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসতে হবে। সেখানে তিনি (এসপি) অসহযোগিতা করছে কিনা দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত তার বিষয়ে নির্বাচন কর্মকর্তা বা কেউ কোনো অসহযোগিতার রিপোর্ট আসেনি।”

তিনি জানান, তফসিল ঘোষণার পর থেকে গত ২৭ দিনে গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়েছে বলেও প্রতিবেদন আসেনি তাদের কাছে। বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরাও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন।

দুই সিতে স্বল্প পরিসরে ইভিম ব্যবহারের পরিকল্পনা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্র নির্ধারণ করা হয়নি বলে জানান ইসি সচিব।

সোশাল মিডিয়া নিয়ে শিগগিরই বৈঠক

দুই সিটি নির্বাচন সামনে রেখে অপপ্রচার ও গুজব ছাড়ানো রোধে সোশাল মিডিয়া নিয়ন্ত্রণে বিটিআরসি ও অপারেটরদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির’ রেশ ধরেই ইসি সোশাল মিডিয়া নিয়ে ভাবছে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “ভোটেও অপপ্রচার ও গুজব ছড়ানোর শঙ্কা রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানো যাতে না করা হয়; সেজন্যে কীভাবে সোশাল মিডিয়া নিয়ন্ত্রণ করা যায় বা নিরাপদে ব্যবহার করা যায় তা নিয়ে মতবিনিময় করা হবে।”

তবে সোশাল মিডিয়া নিয়ন্ত্রণের বিষয়টি যে সহজ কিছু নয়, সে কথাও স্বীকার করেছেন তিনি।

গণমাধ্যমের সঙ্গেও বসতে চায় ইসি

ভোটের দিন ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার এবং অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুশৃঙ্খলভাবে কাজ করার বিষয়ে নির্বাচন কমিশন গণমাধ্যমকর্মীদের সঙ্গে বসবে বলে জানান ইসি সচিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা চাই- মিডিয়া ও নির্বাচন কর্মকর্তাদের মধ্যে যেন ভুল বোঝাবোঝি না হয়; সে জন্যে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করা হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা