
রাকিবুল ইসলাম সোহাগ –আশুলিয়ায় হাত-পা ও মুখ বাধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরিবারের দাবি, হত্যার পর ঘরে গচ্ছিত থাকা পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুবৃত্তরা।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নিহতের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম সাহেরা বেগম (৫৫)। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। ছেলে-মেয়েদের নিয়ে বাড়ইপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, বেলা ১২ টার দিকে স্থানীয় এক প্রতিবেশী নিহতের মরদেহ হাত, পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন।
পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
নিহতের মেয়ে রুমা আক্তারে দাবি, তাদের বাসায় জমি কেনার জন্য ৫ লাখ টাকা গচ্ছিত ছিল। তার মাকে হত্যা করে সেই টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, ধারণা করা হচ্ছে নিহত সাহেরাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।।
Leave a Reply