*কক্সবাজারের চকরিয়া থানাধীন জিদ্দা বাজার এলাকা হতে ৫৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ/আইসসহ ৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১৫*
বর্তমান সময়ে সর্বনাশা মাদকের মধ্যে সবচেয়ে আলোচিত হলো ক্রিস্টাল মেথ বা আইস। ক্রিস্টাল মেথ বা আইস নামক এই মাদকের নেশার প্রচলন বৃদ্ধি পাওয়ায় মাদক কারবারীরা পার্শ্ববর্তী দেশ হতে বিভিন্ন কৌশলে আইসের চালান নিয়ে আসছে। র্যাব-১৫ দায়িত্বাধীন কক্সবাজার ও বান্দরবান এলাকায় এই ধরণের মাদক ব্যবসায়ের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারী বৃদ্ধি করেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ মে ২০২৫ইং তারিখ রাতে র্যাব-১৫ ব্যাটালিয়ান সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার চকরিয়া থানাধীন লক্ষ্যারচর ইউপির ৮নং ওয়ার্ডস্থ জিদ্দা বাজার এলাকায় মাদক (ক্রিস্টাল মেথ/আইস) বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে উক্ত আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌছালে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে অপরাধীদের সাথে থাকা ক্রিস্টাল মেথ/আইস ৫৫৭ গ্রাম, ০১টি স্মার্ট ফোন, ০১টি বাটন ফোন ও নগদ ৪০৫০/-টাকাসহ ০৩ জন’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। আসামীদের নাম ও পরিচয় ঃ-
১) আমির হোছেন (৫৪), পিতা-আক্কাছ মিয়া, মাতা-মৃত কুলছুম খাতুন, সাং-বেয়ারা পাড়া, ৩নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউপি,
২) জাফর আলম (৫০), পিতা-মৃত কবির আহাম্মদ, মাতা-মৃত আম্বিয়া খাতুন, সাং-বারলিয়ানগর, ১নং ওয়ার্ড, কাকরা ইউপি,
৩) আইনের সাথে সাংঘর্ষিক শিশু জাহিদুল আনাছ (১৬), পিতা-আমি হোসেন, মাতা-রাশেদা বেগম, সাং-বেয়ারা পাড়া, ৩নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউপি, সর্বথানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
উদ্ধারকৃত মাদক ক্রিস্টাল মেথ/আইসসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বিঃদ্রঃ-নিজস্ব প্রতিবেদকের তথ্যের ওপর নিজস্ব নিউজ ওয়েবসাইটনিজস্ব নিউজ ওয়েবসাইট পোর্টাল থেকে সর্বাধিক প্রাচারিত প্রকাশিত
এই সাইটের নিউজ অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন