
কুলাউড়ার বরমচালে “মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর জমকালো শুভ উদ্বোধন সম্পন্ন
কুলাউড়া উপজেলার প্রতিনিধি
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে সুপ্রিয় ক্রীড়ামোদি জনসাধারণ ও “ফ্রেন্ডস ক্লাব-২০১০, বরমচাল” এর উদ্যোগে আয়োজিত “মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট-২০২৩” এর জমকালো শুভ উদ্বোধন আজ (শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫) বিকেল ৩:০০ ঘটিকায় বরমচাল খেলার মাঠে সম্পন্ন হয়েছে।
এই ব্যতিক্রমী উদ্বোধনী খেলা দেখতে মাঠের দুই পাশে হাজারো দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকের উপচে পড়া ভিড় প্রমাণ করে, স্থানীয় মানুষের মধ্যে মোটরসাইকেল ফুটবল নিয়ে বিপুল উৎসাহ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব এম. নাসের রহমান (বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপি ও সাবেক সংসদ সদস্য)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব আব্দুর রহিম রিপন (সদস্য সচিব, মৌলভীবাজার জেলা বিএনপি)।
জনাব অ্যাডভোকেট এ.এন.এম আবেদ রাজা (সদস্য, আহ্বায়ক কমিটি মৌলভীবাজার জেলা বিএনপি)।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্রেন্ডস ক্লাব-২০১০ এর আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
Leave a Reply