
ইতালি পাঠানোর প্রলোভনে ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু;
মানব পাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি
উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর অতিক্রম করানোর সময় তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৮ (আট) জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানব পাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গত ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সিরিয়াস ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন— গুরুদাস বারই (৪৫), পিতা: সুবোধ বারই, মাতা: শিশু বারই, সাং: দক্ষিণ খালিয়া, থানা: রাজৈর, জেলা: মাদারীপুর; এবং মো. মোতালেব মাতব্বর (৬৮), পিতা: আব্দুল সাত্তার মাতব্বর, মাতা: খোতেজান বেগম, সাং: দামেরচর, থানা: রাজৈর, জেলা: মাদারীপুর। গুরুদাস বারইকে রাজৈর থানাধীন দক্ষিণ খালিয়া গ্রাম থেকে এবং মো. মোতালেব মাতব্বরকে দামেরচর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মোতালেব মাতব্বর (৬৮)-এর বিরুদ্ধে পূর্বে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী মামলা থাকার তথ্য পাওয়া গেছে, যা তদন্তের অংশ হিসেবে যাচাই ও পর্যালোচনা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং এজাহারনামীয় মূল পাচারকারীদের নির্দেশে অর্থ ও লোক সংগ্রহের কাজ করছিল। তারা ভিকটিমদের বিদেশে পাচারের পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল।
মানব পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভিকটিমদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকা গ্রহণ করে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরবর্তীতে ভিকটিমদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয় এবং সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙ্গি নৌকায় তুলে দেওয়া হয়। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। নিহতরা হলেন—সজল বৈরাগী (২৫), মামুন শেখ (২৪), নয়ন বিশ্বাস (১৮), কাজী সজিব (১৯), কায়সার খলিফা (৩৫), মো. রিফাত শেখ (২৫), রাসেল শেখ (১৯) এবং ইমরুল কায়েস আপন (২৪)।
নৌকাডুবির পর নিহতদের মধ্যে চারজনের
Leave a Reply