
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মুজিননগর শিবপুর বিএনপি’র মহিলা দল এর শোক সভা অনুষ্ঠিত,,
মুজিবনগর
তন্ময় মন্ডল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবপুর ৫নং ওয়ার্ড বিএনপির মহিলা দল এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
শোক সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। “মহাকালের সমাপ্তি” উল্লেখ করে ব্যানার সম্বলিত এই কর্মসূচিতে বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
উপস্থিত ছিলেন ,,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র মনোনীত প্রার্থী মাসুদ অরুণ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
১,, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ,,
২,,মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি
সাহুদিন নেচা নয়ন,,
৩,,মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের , সাবেক সিনিয়র সভাপতি ,,,,, আজিবুদিন গাজী,,
৪,,মুজিব নগর কৃষক দল এর সভাপতি আরমান আলী,,
আরো উপস্থিত ছিলেন ,,
মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহাগ
মুনাখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি , সেন্টু
মোনাখালি ইউনিয়ন বিএনপির অন্য তম নেতা
মো: ইসরাফিল গাজী
শিবপুর ৫নং ওয়ার্ড বিএনপি’র মহিলা দল এর স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীরা অনুষ্ঠানে অংশ নিয়ে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। সভার শেষে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা আরও বলেন, “আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। দেশ ও জাতির সেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
Leave a Reply