
শরিয়তপুরে বোমা তৈরীর সময় বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় আটক ৫
শরীয়তপুর জাজিরায় আলোচিত ককটেল বিষ্ফোরণে দুই জন নিহতের ঘটনায় মামলার পাঁচ আসামীকে গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব-৮।বিষয়টি মঙ্গলবার রাতে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন,মাহমুদুল ব্যাপারী(৩২), সুজন ব্যাপারী(৩২), ছিদাম বেপারী(৪০), রনি ভূঁইয়া (৩০) ও মোমিন ভূইয়া।
র্যাব জানান,গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পৃথক তিনটি অভিযানে শরিয়তপুর ও ঢাকা কামরাঙ্গিরচর এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের শরীয়তপুর পালং থানায় হস্তান্তর করা হয়েছে
Leave a Reply