ডিবি (উত্তর), ঢাকা জেলা কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ০২ (দুই) নেতা/কর্মী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১৩/০১/২০২৬ খ্রি. তারিখ রাত ২২.30 ঘটিকায় ঢাকা আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম হইতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ সরকারের দোসর, সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সর্ক্রীয় সদস্য ১। আনোয়ার হোসেন জনি (৩২), পিতা- গিয়াস উদ্দিন, মাতা-মৃত-শাহানাজ, সাং-রাজারচর, থানা-মুন্সিগঞ্জ, জেলা-মুন্সিগঞ্জ, এ/পি সাং-জামতলা বেলমা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ অপু (২৮), পিতা- মৃত জামাল উদ্দিন, মাতা-নাসিমা বেগম, সাং-লালবাগ, থানা-চকবাজার, জেলা-ডিএমপি ঢাকা, এ/পি সাং-আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়েকে গ্রেফতার করেন।
বর্ণিত ১নং আসামীর বিরুদ্ধে ০৪ (চার) টি মামলা এবং ২ নং আসামির বিরুদ্ধে ১০(দশ) টি মামলা রয়েছে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৫০, তারিখ- ২৫/১১/২০২৪ খ্রি. ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ পেনাল কোডে গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিঃদ্রঃ-নিজস্ব প্রতিবেদকের তথ্যের ওপর নিজস্ব নিউজ ওয়েবসাইটনিজস্ব নিউজ ওয়েবসাইট পোর্টাল থেকে সর্বাধিক প্রাচারিত প্রকাশিত
এই সাইটের নিউজ অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন