
ডিবি (উত্তর), ঢাকা জেলা কর্তৃক ০৪ (চার) জন ছিনতাইকারী/চোর চক্রের সদস্য গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১৫/০১/২০২৬ খ্রি. তারিখ রাত ২২:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকা হইতে ছিনতাইকারী/চোরচক্রের সদস্য আসামী ১। রাজু মিয়া (৩৪),পিতা- কাঞ্চন মিয়া, মাতা-ফাতেমা খাতুন, সাং- কাতুরা, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর এ/পি সাং- বাইপাইল পলাশবাড়ী (বাবুলের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা- ঢাকা ২। মোঃ রাখু মিয়া (৪৮), পিতা-লিয়াকত আলী, মাতা-রুপিয়া বেগম, সাং-কাশিমপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর ৩। সাইদুর মৃধা(৩০), পিতা-মৃত আশরাফ মৃধা, মাতা-আনোয়ারা বিবি, সাং-আইল্লাপুর, থানা-দশ মিনা, জেলা-পটুয়াখালী,৪। মোঃ সোহেল রানা(৩২), পিতা-সেলিম হোসেন, মাতা-কহিনুর বেগম, সাং-কাতুরা, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, এ/পি সাং-বাইপাইল পলাশবাড়ী (বাবুলের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা- ঢাকাদের গ্রেফতার করেন। ধৃত ছিনতাইকারী/চোরদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ছিনতাইকারী/চোরচক্র ঢাকা সাভার, আশুলিয়া, ধামরাই থানাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই/চুরি/ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
উল্লেখ্য যে ধৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনা করলে দেখা যায়, ১নং আসামী বিরুদ্ধে ২ টি মামলা, ২নং আসামীর ১ টি মামলা, এবং ৪নং আসামীর বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে।
উক্ত ছিনতাইকারীর/চোরদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৩৫, তারিখ-০৮/০৫/২০২৪ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০/৪২৭ পেনাল কোডে গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply