
দোহার থানার চেকপোস্টে আন্তর্জাতিক স্বর্ণ চোরাইচক্রের ০৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ১০০ গ্রাম স্বর্ণ।
দোহার থানাধীন দোহার জেনারেল হাসপাতালের সামনে চেকপোস্ট পরিচালনাকালে চোরাইকৃত ১০০ (একশত) গ্রাম বিভিন্ন ধরনের স্বর্ণ অলংকারসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাইচক্রের ০৩ (তিন) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল জনাব মোঃ রাকিবুল হাসান ইশান এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, দোহার থানা জনাব মোঃ আবু বকর সিদ্দিক এর নির্দেশক্রমে এসআই (নিঃ) মোহাম্মদ মাহতাব উদ্দিন-এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম ইং-১৪/০১/২০২৬ খ্রিঃ তারিখে উক্ত চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ১০০ (একশত) গ্রাম বিভিন্ন ধরনের স্বর্ণ অলংকারসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাইচক্রের ০৩ (তিন) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। মোঃ রাজিব মোড়ল (২৬), পিতা- মৃত আব্দুল কাদের মোড়ল, মাতা- নুর জাহান বেগম, সাং- হরিচন্ডি, থানা- দোহার, জেলা- ঢাকা।
২। মোঃ জাহাঙ্গীর বেপারী (২৯), পিতা- মৃত আলাল বেপারী, মাতা- হালিমা বেগম, সাং- বড় রামনাথপুর, থানা- দোহার, জেলা- ঢাকা।
৩। আব্দুর রহমান (২৪), পিতা- জাফর মাদবর, মাতা- শাহিনুর আক্তার, সাং- ছোট রামনাথপুর, থানা- দোহার, জেলা- ঢাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দোহার থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply