
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ কর্তৃক ক্লুলেস চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উম্মোচন, আলামত উদ্ধার সহ ০১(এক) জন আসামী গ্রেফতার।
বাদী থানায় অভিযোগ করেন যে, ভিকটিমকে (বাদীর মা) অজ্ঞাতনামা ব্যাক্তি টিনসেড বসতঘরের গোসল খানার ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে বসতঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
বাদীর থানায় অভিযোগের প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, মানিকগঞ্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর সার্বিক তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকশ অভিযানিক টিম নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত ১। মোশাররফ হোসেন (৪৫), মানিকগঞ্জ কে ১৩/০১/২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০২:৩০ ঘটিকায় শিবালয় থানার দক্ষিণ শালজানা এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে যে, ভিকটিমের সাথে তার অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। ভিকটিম পাওনা টাকা খাতায় বেশি লিখে রাখতেন এবং কিস্তির টাকার জন্য চাপ দেওয়ায় অভিযুক্ত মোশাররফ ক্ষুব্ধ হয়ে এই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন ১০/০১/২৬ তারিখ দিবাগত রাত অনুমান ১১:০০ ঘটিকার দিকে আসামি সুযোগ বুঝে ভিকটিমের ঘরে প্রবেশ করে। প্রথমে কাঠের পিঁড়ি দিয়ে মাথায় সজোরে আঘাত করে এবং পরবর্তীতে ওড়না ও কাঁথা দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে মৃত্যু নিশ্চিত করতে সবশেষে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে ভিকটিমকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ভিকটিমের কানের দুল ও অনান্য জিনিসপত্র নিয়ে যায়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক হত্যাকান্ডে জড়িত আলামত উদ্ধার পূর্বক গ্রেফতারকৃত অভিযুক্ত মোশাররফ হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ, মানিকগঞ্জ।
Leave a Reply