
“র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর অভিযানে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ফারুক হোসেন (৩৬) কে নোয়াখালীর বেগমগঞ্জ হতে গ্রেফতার”
১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী, ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ও অস্ত্র মামলায় ওয়ারেন্টসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ ফারুক হোসেন (৩৬), পিতা-নুর মিয়া নুরুল আমীন, সাং-উক্তর মাগুরী (বড় বাড়ী), থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুরকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আমানউল্যাপুর ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে ১৫/০১/২০২৬ইং অনুমান ১৮.২০ ঘটিকায় বর্ণিত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা রয়েছে।
Leave a Reply