
“শোকবার্তা”
পঞ্চগড় জেলার পুলিশ লাইন্স-এ কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র)/ মোঃ আইনুল হক, (পিতা-মৃত আবেদ আলী, গ্রাম- দমকলপাড়া (সাপটানা শশান কলোনি), ডাক- লালমনিরহাট, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট )। অদ্য ১৪/০১/২০২৬ খ্রি. ভোর অনুমান ০৪.১৫ ঘটিকায় অত্র জেলার পুলিশ লাইন্স-এ শারিরীক ভাবে অসুস্থ্য হলে চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অদ্য সকাল ১১:০০ ঘটিকায় পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মরহুমের স্বজনেরা উপস্থিত ছিলেন।
তিনি ২৭/০৬/১৯৮৮ খ্রি. বাংলাদেশ পুলিশে যোগদান করে ৩৭ বছর ৬ মাস ১৩ দিন সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে পঞ্চগড় জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত। পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
Leave a Reply