
আশুলিয়া শিল্পাঞ্চল জামগড়া উত্তর পাড়া এলাকায় বাড়ি মালিক কল্যান সমিতির আত্মপ্রকাশ।
মোঃ সোহাগ আশুলিয়া থেকে।
১৬/০১/২০২৬ ইং রোজ শনিবার বাদ এশার নামাজের পরে জামগড়া শরিফ মার্কেট এলাকায় সন্ত্রাস চাদাবাজ কিশোর গ্যাং ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে বাড়ি মালিক সমিতির আত্মপ্রকাশ অনুষ্ঠাটি অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ইসমাইল মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ভূইয়া,ঢাকা জেলা যুবদলের নেতা আতিকুর রহমান উজ্জ্বল,সেচ্ছাসেবক দল নেতা মাজহারুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন বাড়িয়ালা ও ভাড়াটিয়া বৃন্দ।
এসম উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভা পরিচালনা করেন ইলিয়াস মোল্লা,সভায় আব্দুল লতিফ কে সভাপতি ও শামসুল হক কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত বক্তারা বলেন বিগত সরকারের আমলে কেউ এমন ভাবে ঐকবদ্ধ হতে পারিনি। দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে অপরাধীরা নিজেরাই এলাকা হতে চলে যাবে না হয় ভালো হয়ে যাবে। কোন ভাড়াটিয়া বা বাড়িয়ালা যদি মাদক কারবারি কিশোর গ্যাং চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সহায়তা করে থাকে তাহলে তার বিরুদ্ধে সামাজিক ভাবে সহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভা শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।।
Leave a Reply