
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি: আড়াই কেজি গাঁজাসহ পাবনার মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি মিঠুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম (আড়াই কেজি) গাঁজাসহ রবিউল ইসলাম পলাশ (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভাধীন চারমাথা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল ঢাকা-রংপুর মহাসড়কের পুরাতন মায়ামণি মিষ্টান্ন ভান্ডারের সামনে অবস্থান নেয়।এ সময় রংপুর থেকে রাজশাহীগামী ‘সিফাত স্পেশাল (রেজি নং: রংপুর মেট্রো- ব-১১-০০০৩) নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশি ও উদ্ধার: বাসের ‘J-4’ সিটে বসা যাত্রী রবিউল ইসলাম পলাশকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার শরীরের সাথে বিশেষ কায়দায় (ফিটিং অবস্থায়) সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় আড়াই কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতের পরিচয়: গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম পলাশ পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের মো. খোকন মোল্লার ছেলে।
আইনি ব্যবস্থা: এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২, তারিখ: ১৬/০১/২০২৬ খ্রি.)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক বলেন
আসামিকে মাদক মামলায় সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
Leave a Reply