
বাকেরগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আলোচিত ধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আসামিকে বিশেষ অভিযানে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হৃদয় গাজী(৩০) পিতা বাচ্ছু গাজী বিরুদ্ধে ২০১১ সালে বাকেরগঞ্জ থানা নারী শিশু নির্যাতন আইনে একটি শিশু কে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা দায়ের করে ধর্ষিতার বাবা ফিরোজ হাওলাদার।মামলার বিচার শেষে আদালত আসামি হৃদয় গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ঘটনার পর থেকেই আসামি হৃদয় গাজীপলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার এ এস আই ফারুক এর নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১৫ জানুয়ারি উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আগামী কাল তাকে আদালতে প্রেরণ করা হবে বলে থানা সুত্রে জানা যায়।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরো জানান,দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীই আইনের উর্ধ্বে নয় এবং কোনো অপরাধি আইনের হাত থেকে রেহাই পাবে না বলেও জানান।
আসামি হৃদয় গাজীকে গ্রেফতার করায় মামলার বাদী ও স্থানীয়দের মাঝে স্বস্তি নিঃশ্বাস ফিরে এসেছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর এই সফলতাকে সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply