এসএমপি ডিবির অভিযানে ৫২,৭৩২৮০ (বায়ান্ন লক্ষ তিয়াত্তর হাজার দুইশত আশি) টাকার ভারতীয় জিরা ও ফুসকাসহ ০২ (দুই) জন গ্রেফতার:
১৬/০১/২০২৬ খ্রিঃ সকাল ০৭.১৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট বাজারস্থ শহিদ মিনারের সামনে সরকারী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় মালামালসহ আসামী ১। জাহেদ আহমদ (২৯), পিতা মৃত গিয়াস উদ্দিন, মাতা-ফরিদুন বেগম, সাং-বিছনাকান্দি, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। জাহাঙ্গীর (৩৭), পিতা- শহিদ মিয়া, মাতা-শাহেদা বেগম, সাং-উপরগ্রাম, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটদেরকে আটক করেন।
আটককৃত মালামাল: ০২ (দুই) টি ড্রাম ট্রাক গাড়ী যার রেজিঃ নং- সিলেট মেট্রো-ট-১১-০২৭২, রেজিঃ নং- ফেণী শ-১১-০২৯৯ যার আনুমানিক মূল্য ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা, ২৪৩ (দুই শত তেতাল্লিশ) বস্তা জিরা যার আনুমানিক মূল্য ৫১,০৩,০০০/- (একান্ন লক্ষ তিন হাজার) টাকা, ২২ (বাইশ) বস্তা ভারতীয় ফুসকা যার আনুমানিক মূল্য ১,৭০,২৮০/- (এক লক্ষ সত্তর হাজার দুইশত আঁশি) টাকা সর্বমোট ভারতীয় মালামালের মূল্য ৫২,৭৩২৮০ (বায়ান্ন লক্ষ তিয়াত্তর হাজার দুইশত আশি) টাকা বিধি মোতাবেক জব্দ করেন। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৩ , তাং-১৬/০১/২০২৬খ্রি. ধারা-The Special Power Act, 1974 এর 25B (1) (b)/25(D) রুজু হয়। আসামীদ্বয়‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিঃদ্রঃ-নিজস্ব প্রতিবেদকের তথ্যের ওপর নিজস্ব নিউজ ওয়েবসাইটনিজস্ব নিউজ ওয়েবসাইট পোর্টাল থেকে সর্বাধিক প্রাচারিত প্রকাশিত
এই সাইটের নিউজ অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন