
আশুলিয়ায় জলাবদ্ধতা নিরসন ও সংস্কারের দাবীতে দাবিতে সড়ক অবরোধ।
মো: সোহাগ আশুলিয়া থেকে।
২০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১০ টার সময় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় বাইপাইল- আবদুল্লাহপুর সড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসি ও ব্যবসায়ী বৃন্দ।
এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন বিগত সরকারের আমলে আশুলিয়া জামগড়া বাসী অবহেলিত ছিলেন। এখন নতুন করে অন্তবর্তি সরকার ক্ষমতায় আসার পরে জামগড়া এলাকায় জলাবদ্ধতার নিরসনের কোন ব্যবস্থা নেওয়া হয়নি।জামগড়া এলাকার বেশিরভাগ ব্যবসায়ীরা এখন ব্যবসায়িক ক্ষতিগ্রস্থ হচ্ছে জলাবদ্ধতার কারনে।আমরা ব্যবসায়ীরা সকলে ক্ষতিগ্রস্ত। আমরা অন্তর্বতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি দ্রুত জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করতে হবে।অন্যথায় এলাকাবাসী সহ সকল ব্যবসায়ীরা বৃহত্তর আন্ুকর্মসূচীর ঘোষণা করা হবে ।
উক্ত মানববন্ধন কর্মসূচি ও অবরোধ সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়।
Leave a Reply