
হেমায়েতপুর আর্মি ক্যাম্প কর্তৃক সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক
রাকিবুল ইসলাম সোহাগ সাভার থেকে।
সাভার সেনা ক্যাম্পের আওতাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় সন্দেহজনক গতিবিধির কারনে দুইজন ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা এবং দেশি ও বিদেশি মদ উদ্ধার করে। উক্ত অভিযানে আনুমানিক ২০ লিটার বিদেশি ও দেশীয় মদ, ২৫০ গ্রাম গাঁজা, ০৬টি কাঁচি, ০৪টি ইয়াবা সেবনের পাত্র, ০৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক যাচাইয়ে জানা যায়, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply