আইসক্রিমের প্রলোভনে শিশু অপহরণ; শ্বাসরোধ করে হত্যা: ২৪ ঘন্টায় পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন, গ্রেফতার-০১, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি।।
খুলনা প্রতিনিধি---
খুলনার লবণচরার সাচিবুনিয়ায় গত ২৩/০৩/২০২৬ তারিখে তোতা মিয়া (৫০) কৌশলে তার দুরসম্পর্কের মামা
মোঃ শাহ জালাল (৩৮)-এর শিশুকন্যা জান্নাতুল মাওয়া (০৪)-কে আইসক্রিম খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়ে হত্যা করে। ঘটনার পরদিন রাতে অভিযুক্ত তোতা মিয়া ইমোতে ভয়েজ মেসেজ দিয়ে লাশের অবস্থান জানায়। পরবর্তীতে থানা পুলিশ হরিণটানা এলাকায় খেঁজুর বাগান থেকে লাশ, ভিকটিমের জুতা ও রশি উদ্ধার করে। ভিকটিম জান্নাতুল মাওয়ার পিতা মোঃ শাহ জালাল বাদী হয়ে তোতা মিয়ার বিরুদ্ধে লবণচরা থানার মামলার নম্বর: ১২, তারিখ: ২৫/০৩/২০২৬ খ্রি, ধারা: ৩০২ পেনাল কোড দায়ের করেন। গত ২৫/০৩/২০২৬ তারিখেই পিবিআই মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণ করে এবং বর্তমানে এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান তদন্ত করছেন।
পিবিআই তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫/০৩/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০৩:৪৫ ঘটিকায় গাজীপুরের কাপাসিয়ার গোসাইরগাঁও এলাকা থেকে আসামী তোতা মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যার বিষয়টি স্বীকার করে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
পিবিআই এর তদন্তে এবং আসামীর ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনায় জানা যায়, আসামীর দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। ভিকটিমের পরিবার আসামীর দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিতে এবং তাকে অন্যত্র বিয়ে দিতে সহায়তা করেছে। এই ক্ষোভে প্রতিশোধ নিতে আসামী ভিকটিমকে ঘটনাস্থলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
বিঃদ্রঃ-নিজস্ব প্রতিবেদকের তথ্যের ওপর নিজস্ব নিউজ ওয়েবসাইটনিজস্ব নিউজ ওয়েবসাইট পোর্টাল থেকে সর্বাধিক প্রাচারিত প্রকাশিত
এই সাইটের নিউজ অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন