আজ ১৭ই এপ্রিল সকাল ১০ ঘটিকায় জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত অদম্য-২৪-এর নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির।
গত বুধবার (১৫ এপ্রিল) জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত আশুলিয়া থানার সামনে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের স্বাক্ষরের মাধ্যমে এই আংশিক কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
নবগঠিত এই কমিটিতে মোহাম্মদ তামিমকে আহ্বায়ক এবং মোহাম্মদ সজীব হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও যুগ্ম সদস্য সচিব পদে মো. শিহাব খান, মো. ফয়সাল হোসেন ফালগুনসহ ১০ জন এবং সদস্য পদে আরও ৬৯ জন সংগঠক স্থান পেয়েছেন। আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অনুমোদন প্রক্রিয়ায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদরা অংশগ্রহণ করেন।
বিঃদ্রঃ-নিজস্ব প্রতিবেদকের তথ্যের ওপর নিজস্ব নিউজ ওয়েবসাইটনিজস্ব নিউজ ওয়েবসাইট পোর্টাল থেকে সর্বাধিক প্রাচারিত প্রকাশিত
এই সাইটের নিউজ অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন