• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন। কলাপাড়া মহিপুরে বৃদ্ধ কে পিটিয়ে পানিতে চুবিয়ে হত্যা,তিন পুত্রবধু কে গাছে বেধে নির্যাতনের মামলায় ঢাকা ও নারায়নগঞ্জ থেকে দুই খুনি কে আটক করেছে র‍্যাব। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আশুলিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্সের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন মীর। গাজীপুরের ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার. কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় আবারও চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা: চালক, হেলপারসহ ৩জন গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর নিকট শুটার বাপ্পির চাঁদা দাবী কেয়ারটেকার কে জিম্মি পুলিশের সাথে গোলাগুলি।

নান্দনিকসূত্র

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

।। এবিএম সোহেল রশিদ।।
.

কুঁড়েঘরের বারোয়ারি তৈজসপত্র কিংবা আনাজপাতি
শীতলপাটি, নকশিকাঁথা, ফুলতোলা বালিশের খোল
অথবা প্রেমিক বাতাসের উৎসমূল, হাতপাখা;
আমাকে আর শীতল করে না
.
পুকুরঘাটে মেলারমাঠে, দুপুরের অনাহুত দৌড়ঝাঁপ
হলুদবিকেলে আঙিনায় বেরসিকবৃষ্টির টাপুরটুপুর নৃত্য
খোলাজানালায় আনাড়ি জোছনার ফিসফাস কথোপকথন
আমাকে বরং ভাবতে শেখায়
.
ধারালো তলোয়ারের চকচকে আভায় শানিত
সোনালী দেহের চৌম্বক, এলোমেলো চুল
হরিণচোখের ইশারা, গোলাপি ঠোঁটের ঠিকানা
আমাকে আর প্লাবিত করে না
.
ভালোবাসার আঁচলে ক্লান্তমুখুর দিনের আশ্রয়
মাটিরকলস থেকে নেয়া আঁজলা ভরা পানি
বাড়িয়ে ধরা বড়ুইভর্তা কিংবা আম-কাসুন্দি
আমার ভিতরটাকে বরং নাড়ায়
.
বিদেশী সংস্কৃতির হামাগুড়িতে নড়বড়ে অস্তিত্ব শিকড়
তল্লাটজুড়ে চাই বীরবাঙালীর হাজার বছরের ঐতিহ্য
অপসংস্কৃতির এই প্রাচীর ভেঙে করবো চৌচির
চাই অসাম্প্রদায়িক সহবস্থানের সেইসব গৌরবময় দিন
উৎসব-পার্বনের আনন্দঢেউয়ে হাসবো সবাই আগের মতোই
প্রতিটি বাঁকে সাহস যোগাবে আত্মত্যাগী জাতীয়বীর
.
আচ্ছা, রক্তেকেনা সংবিধানে সংযোজন হবে কি
আমাদেরজন্য একটি কাব্যিক অধিকারের আইন
ভাবনার চিত্রকল্পগুলি নিজস্ব শৈল্পিক বিন্যাসে
ও বুদ্ধিদীপ্ত পরিকল্পনার দ্যুতি ছড়াবে কি সংসদচুড়ায়
.
প্রতিবেশীরাষ্ট্র ভ্রাতৃত্ববন্ধনে করবে কাঁটাতারের সমাধান
উদ্যানের জনরোষ ছিড়বে স্বৈরাচারের পোশাক
সৃষ্টিশীলদের হাতেই ন্যস্ত হবে ক্ষমতাদণ্ড
শান্তিবার্তা বইবে কবিতার মতো কেউ
এই সবুজমৃত্তিকায় শোনা যাবে একদিন
রবীন্দ্রনাথ ও নজরুলের কণ্ঠস্বর; নান্দনিক কথামালায়
.
কবিতারমতো ছন্দবদ্ধ হবে আমাদের রাষ্ট্রযন্ত্র
সুন্দরের আয়োজনে চালবে সামরিক প্রশিক্ষণ
রাস্তার মোড়ে পুলিশ বিলোবে লালগোলাপ
থামাবে মোসাহেবি প্রলাপ, মুকুলিত সৌরভে
আমদানি হবে না আর বিজাতীয় সংস্কৃতি
কলকাঠি নাড়াবে না আর বিদেশী রাজনীতি
রপ্তানি হবে আমার বর্ণমালায় ছাপানো বই
আমার বর্ণমালা অঙ্কিত যাবতীয় পন্য
সমৃদ্ধ হবে বাংলা ভাষাভাষীর প্রবাস
.
প্রাধান্য পাবে বাহান্ন আর একাত্তর
কবিতার মিছিলে ছন্দ ভরা স্লোগানে
সমস্ত অশুভ শক্তির চিহ্নিত ষড়যন্ত্রকারীকে
দ্রোহের পঙক্তিমালা সহজেই করবে গ্রাস
,
এ কথা এখন আকাশের মতো পরিষ্কার
যে কবিতা বোঝে না, সে রাষ্ট্র ও রাজনীতি বোঝে না
যে কবিতা আবৃতি জানে না তার বক্তৃতা অন্তঃসারশূন্য
যে কবিতা পছন্দ করে না সে মানবতাহীন মানুষ
যে কবিতা শোনে না সে যুদ্ধবাজ স্বৈরাচার
যে কবিতা লিখে না, তার হাতে শিক্ষা ব্যবস্থা
নকলের গোশালা, ছাত্র-ছাত্রীরা দিকশূন্য যাত্রী
কবিরা হলেন সুন্দর পথের অভিযাত্রী
.
রাষ্ট্রযন্ত্র কোন মিথ্যেবাদীর জন্য নয়
কোন আত্মঅহংকারী স্বৈরাচারে জন্যও নয়
স্বঘোষিত কোন হত্যাকারীর জন্যও নয়
সেখানে থাকবে একদল কবিতার রাজপুত্র
স্বপ্নদ্রষ্টা এই সব কলমযোদ্ধাদের হাতেই
লিখিত হবে একদিন আগামীদিনের দিনলিপি
নির্ধারিত হবে বাংলাদেশ গড়ার নান্দনিকসূত্র


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা