• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব!

মোঃ শিহান আশুলিয়া / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

*মাগুরায় চাঞ্চল্যকর ও আলোচিত ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের প্রধান সহযোগী আসামি সাগর মোল্লা(৩৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব.!

“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এবং র‌্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল ২৪ জুন ২০২৬ তারিখ রাতে ফেনী জেলার সদর থানাধীন মুহুরী ফিলিং স্টেশনের সামনে থেকে মাগুরায় চাঞ্চল্যকর ও আলোচিত ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের প্রধান সহযোগী আসামি সাগর মোল্লা(৩৯)’কে গ্রেফতার করে। ইতিপূর্বে উক্ত হত্যাকান্ডোর সাথে জড়িত মূল পরিকল্পনাকারী মোঃ ওহিদুল ইসলাম (৩৬)’কে গত ০৯ জুন ২০২৬ তারিখ গ্রেফতার করে র‌্যাব-৪।

গত ২০ মে ২০২৬ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন খেদপাড়া নামক স্থানে পাঁকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় মিসিং হওয়া ট্রাকের ভিতরে অর্ধগলিত একটি লাশ পাওয়া যায়। তার প্রেক্ষিতে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে উক্ত লাশটি জনৈক আঃ রহমান (৫৮) যিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন। “মেসার্স মহামায়া ট্রেডার্স” কর্তৃক অর্ডারকৃত ১৯ লক্ষ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্য তেল সংগ্রহ শেষে গত ১৮ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকার ট্রাক চালক আঃ রহমান তেল ভর্তি ট্রাকসহ নারায়নগঞ্জ হতে মাগুরার উদ্দেশ্যে রওনা করেন। উক্ত তেল ভর্তি ট্রাক নিয়ে চালক নির্ধারিত সময়ে না পৌছানোয় মালিকপক্ষ ট্রাক চালকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে চালকের মোবাইল বন্ধ পান। পরবর্তীতে বিভিন্নভাবে চালক ও তেল ভর্তি ট্রাকের সন্ধান করার চেষ্টা করেও সন্ধান না পাওয়ায় “মেসার্স মহামায়া ট্রেডার্স” মালিক বাদী হয়ে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

ঘটনার বিবরণী এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত হত্যা ঘটনার সাথে সরাসরি ০৩ জন জড়তি ছিল তারা হলো ওহিদুল, হিলটার এবং সাগর। ঘটনার দিন ট্রাক চালক ভিকটিম আঃ রহমান নারায়নগঞ্জ হতে মাগুরার উদ্দেশ্যে আসার সময় তার একই এলাকার ট্রাক চালক মোঃ ওহিদুল ইসলাম এবং আজাদ হোসেন @ হিলটার’কে সাথে নিয়ে রওনা করে। রাত গভীর হওয়ার সাথে সাথে ওহিদুল প্র¯্রাব করা কথা বলে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তার পছন্দমতো নির্জন এলাকায় ট্রাকটিকে থামাতে বলে এবং সেখানে পূর্বে থেকে অবস্থানকৃত সাগর নামে এক ব্যক্তি ট্রাকের পিছনে উঠিয়ে নেয়। সেখান থেকে কিছু দুর সামনে আসলে নির্জন একটি এলাকায় পূর্ব পরিকল্পনা মোতাবেক ওহিদুল এবং হিটলার মিলে ট্রাক চালক আঃ রহমানের গলা গামছা দিয়ে চেপে ধরে এতে ট্রাকটি থেমে যায়। সে সময় ট্রাকের পিছন থেকে সাগর সামনে আসে এবং তিন জন মিলে চালকে শ^াসরুদ্ধ করে হত্যা করে লাশটিকে ট্রাকের সিটের পিছনে ফাঁকা জায়গায় রেখে দেয়। পরবর্তীতে মাগুরা সদর থানাধীন কামারপাড়ার একটি দোকানের সামনে ট্রাকে থাকা তেল নামিয়ে ট্রাকসহ ভিকটিমের লাশ গোপন করার জন্য ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন খালকুড়া এলাকায় ফাকা মাঠের মধ্যে রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। মূলত তারা ৬০ ব্যারেল ভোজ্য তেল ভর্তি ট্রাক ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম আঃ রহমানকে হত্যা করে। উক্ত ঘটনায় ইতোমধ্যে পুলিশ কর্তৃক ০৪ জনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে এবং ছিনতাইকৃত ট্রাকসহ ভোজ্য তেলে বড় একটি অংশ উদ্ধার করেছে।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ঘটনার পরপরই র‌্যাব এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্তের মাধ্যমে র‌্যাব-৪ এবং র‌্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল ২৪ জুন ২০২৬ তারিখ রাতে ফেনী জেলার সদর থানাধীন মুহুরী ফিলিং স্টেশনের সামনে থেকে মাগুরায় চাঞ্চল্যকর ও আলোচিত ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের প্রধান সহযোগী আসামি সাগর মোল্লা(৩৯)’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা