• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার. কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাশিমপুরে ১০ কেজি গাঁজা সহ কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী মালেকা বেগম আটক।

কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

*গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালানো সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পা (২১)’কে রাজধানীর হাজারীবাগ হতে গ্রেফতার করেছে র‌্যাব-২*

অদ্য ১৯/০৭/ ২০২৬ ইং তারিখ র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গত ১৬/০৭/২০২৬ ইং তারিখ বহুল আলোচিত গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালানো সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পা (২১) রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৯/০৭/২০২৬ ইং তারিখ বিকালে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা আসামি রিম্পা (২১)’কে দ্রুততম সময়ে গ্রেফতার করে।

রাজধানীর ধানমন্ডি থানার একটি সি আর মামলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ০৯ জুলাই ২০২৬ তারিখ হতে আসামি রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

কারাগার থেকে পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ আসামী রিম্পা’র বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ’র কোনাবাড়ী থানায় গত ১৭/০৭/২০২৬ ইং তারিখ একটি মামলা দায়ের করে। কোনাবাড়ী থানার মামলা নং-১৫, তারিখ ১৭/০৭/২০২৬ ধারা: ২২৪ পেনাল কোড।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা