• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাশিমপুরে ১০ কেজি গাঁজা সহ কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী মালেকা বেগম আটক।

সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোঃ রবিউল ইসলাম (সাভার উপজেলা প্রতিনিধি)

সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের দাবি,তিনি গ্রেপ্তার ব্যক্তি দুটি ছাত্র হত্যা মামলার আসামি।

শুক্রবার ১৭ জুলাই দিবাগত রাত প্রায় ২টার দিকে সাধাপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আব্দুল বাতেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করেন। পুলিশ জানায়, দোতলা ভবনের ছাদ থেকে একটি গাছ বেয়ে নিচে নামার সময় লাফ দিলে তার পা পিছলে যায় এবং তিনি আহত হন।

আহত অবস্থায় তাকে পুলিশ হেফাজতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ইমরান জানান, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় পালানোর চেষ্টাকালে তিনি আহত হন। বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।

এছাড়াও পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলা রয়েছে। মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা