
আশুলিয়ায় প্রীতম ফ্যাশন ওয়্যারস এর বার্ষিক আনন্দ উৎসব ২০২৬ উদযাপিত।
মোঃ রাকিবুল ইসলাম সোহাগ (আশুলিয়া থেকে)
ঢাকা জেলার আশুলিয়া শিল্পাঞ্চলের ইয়ারপুরে অবস্থিত শতভাগ রপ্তানিমূখি পোশাক শিল্প প্রতিষ্ঠান প্রীতম ফ্যাশন ওয়্যারস এর বার্ষিক আনন্দ উৎসব উদযাপিত হয়েছে ।
৩০ জানুয়ারি শুক্রবার কারখানার অভন্তরে সারাদিন ব্যপি আনন্দ উৎসবের পাশাপাশি মালিক অফিসার শ্রমিক কর্মচারি বৃন্দদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উৎসবের শুরুতে কারখানার ভিতর শ্রমিক কর্মচারীদের ঘোরাঘুরি সৌজন্য সাক্ষাৎ কুশল বিনিময় হয়,জুমার নামাজ আদায় করে দোয়া শেষে,মান সম্মত খাবার পরিবেশন সহ কারখানার শ্রমিকদের সাংস্কৃতিক অনুষ্ঠান লটারি ও পুরুষ্কার বিতরন করা হয়।
এসময় আনন্দ উৎসবে সভাপতিত্ব করেন প্রীতম ফ্যাশন ওয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আলম চৌধুরী।
উক্ত আনন্দ উৎসবে প্রধান অতিথি ছিলেন উক্ত পোশাক কারখানার ম্যানেজিং ডাইরেক্টর জনাব খিজির চৌধুরী।
এসময় জনাব খিজির চৌধুরী বলেন প্রতিবছরের ন্যায় আমরা এবারো বার্ষিক আনন্দ উৎসব উদযাপিত করতে পেরেছি কারখানায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী ও আমার প্রিয় শ্রমিক ভাইবোনদের জন্য। আপনাদের পরিশ্রমে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা উপার্জন হয় আপনাদের প্রোডাকশনে কারখানার ভিত দারিয়ে থাকে।আপনাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হচ্ছে দেশের উন্নয়ন অবকাঠামো। আমরা সবসময় মিলে মিশে কাঁধে কাঁধ রেখে প্রীতম ফ্যাশন কে অনেক দুর এগিয়ে নিয়ে যাবো।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাউন্স জিএম আব্দুল আল মামুন, প্রোডাকশন জি এম এনামুল হক,মার্কেটিং এজিএম রুবেল হোসাইন, এডমিন ম্যানেজার রেজাউল করিম, ফ্যাক্টরি ম্যানেজার ইব্রাহিম খলিল,একাউন্ট ম্যানেজার আব্দুল হামিদ,একাউন্ট অফিসার মো: নাসির, ডিজাইনার রনি, স্টোর অফিসার নাইস এবং হিমেল সহ ফ্যাশন ওয়ারস লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারী ও সকল শ্রমিক বৃন্দ।
এসময় আনন্দ উৎসবে অংশগ্রহণ কারি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রীতম ফ্যাশন ওয়্যারসের আনন্দ উৎসব ২০২৬ সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply