
*কেরানীগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক ইকুরিয়া বেপারী পাড়া এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সন্ত্রাসী আটক।*
দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় রাত ০১১৫ ঘটিকা হতে ০৫৩০ ঘটিকা পর্যন্ত একটি সুপরিকল্পিত যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোঃ আরমান-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বাসা তল্লাশি করে দেশীয় ও বিদেশি মদের বোতল, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
*মাদকদ্রব্য*
১। ফেনসিডিল- ১৩ পিস।
২। ইম্পিরিয়াল হুইস্কি- ৫০ পিস।
৩। বিদেশি মদ- ২০ পিস।
*দেশীয় অস্ত্রের সংখ্যা নিম্নরূপ:*
১। রামদা – ০২টি
২।কাঁচি – ০১টি
৩। চপাতি – ০২টি
৪। হাসুয়া – ০২টি
৫। চাইনিজ কুড়াল – ০১টি
৬। কুড়াল – ০১টি
৭। মডার্ন আয়রন স্টিক (লোহার লাঠি/রড) – ০১টি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করে।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply