
*রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার ০৬ জন আসামিকে ঢাকার ধামরাই থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।*
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামি গ্রেফতারের ধারাবাহিকতায় র্যাবের তৎপরতা আরও জোরদার হয়েছে। গত ২৩/০২/২০২৬ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৭.০০ ঘটিকায় রাজবাড়ী সদর থানা-র বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে ভিকটিম আতর শেখ, রাকিব আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও অনেকে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। গুরুতর আহত আতর শেখ চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানা-এ একটি হত্যা মামলা রুজু করা হয় (মামলা নং- ২৩, তারিখ- ২৩/০২/২০২৬ খ্রি., ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/ ৪২৭/৪৩৬/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৮/০২/২০২৬ খ্রি. তারিখ বিকাল আনুমানিক ১৭.১০ ঘটিকায় র্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৪-এর সহযোগিতায় ধামরাই থানা-র সিতি বাজার এলাকা হতে এজাহারভুক্ত আসামি ১) কামিল সর্দার (৩৫), পিতা- মৃত জব্বার সর্দার এবং ২) রকি শেখ (২৬), পিতা- মধু শেখ, উভয় সাং- বেথুলিয়া খন্দকারপাড়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’দ্বয়কে গ্রেফতার করে। পরবর্তীতে একই থানার নওগাঁওকাইত এলাকা হতে এজাহারভুক্ত আসামি ৩) রাইসুল ইসলাম আছাদ ওরফে তুফান সর্দার (২২), ৪) হাসান সর্দার (২৩), উভয় পিতা- জামিন সর্দার, ৫) মোঃ বাশার শেখ (২৬), ৬) মোঃ শুভ শেখ (২০), উভয় পিতা- সিদ্দিক শেখ, সর্ব সাং- বেথুলিয়া খন্দকারপাড়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’গণকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply