
আশুলিয়া আউকপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী সুটার সাদ্দামের ডান হাত বলে পরিচিত জিএম জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলার এ আসামিকে আশুলিয়ার আদর্শ গ্রাম এলাকা থেকে বিকেলে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জিএম জুয়েল মিয়া (৫২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ধর্মপুর গ্রামের মো: মনসুর উদ্দিন মিয়ার ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার আদর্শ গ্রাম, বি-ব্লকে নিজ বাড়িতে বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকে আউকপাড়া এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও জমি দখলের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিল জুয়েল।
আশুলিয়া থানা পুলিশ ও আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুবের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আশুলিয়া থানা পুলিশের এমন সফল অভিযানের জন্য প্রশংসা কুড়িয়েছে। পুলিশের এই অভিযানকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন স্থানীয়রা।
পুলিশ নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply