
আশুলিয়ায় বায়নাকৃত জমি বিক্রি করতে গিয়ে বিপাকে নাজিম মোল্লা কে হয়রানির অভিযোগ ইয়াসমিনের বিরুদ্ধে।।
মোঃ রাকিবুল ইসলাম সোহাগ.
কাগজ/দলিল যার জমি হোক তার সরকারের ভূমি আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপু বাগ গ্রামে হয়রানি করার অভিযোগ উঠেছে একই এলাকার হযরাত খানের স্ত্রী ইয়াসমিনের বিরুদ্ধে।
ঘটনা স্থল সহ সূত্রে জানা যায় দির্ঘদিন পূর্বে ভুক্তভোগী নাজিম মোল্লা কাদের দেওয়ান জলিলের কাছ থেকে জমি খরিদ করেন নাজিম মোল্লা এসময় উক্ত জমিতে ভুল করে বসবাস করতে থাকে হযরত খানের পরিবার সে সময় স্থানীয় মেম্বার ও বাসিন্দাদের সাথে বসে হযরত খান কে জমিতে ঘর করা বাবদ তিন লক্ষ টাকা ক্ষতিপুরন দেয় ভুক্তভোগী নাজিম মোল্লা এবং বলা হয় তুমি তোমার জমিতে চলে যাও আমি জমি বায়না করেছি এইবলে।সেসময় হযরত খান লিখিত সাক্ষরের মাধ্যমে তিন লক্ষ টাকা গ্রহন করে বিদেশে পাড়ি জমান।অন্য দিকে বায়না সূত্রে খরিদ করা ব্যক্তি নাজিম মোল্লা জমি অন্য খরিদদারের কাছে বিক্রি করতে গেলেই বাধে বিপত্তি শুরু হয় ষড়যন্ত্র নাজিম মোল্লা কে করতে থাকে হয়রানি যখনি জমির দেয়াল করতে যায় বাধ দেওয়া শুরু করে হযরত খানের স্ত্রী ইয়াসমিন। বিভিন্ন ভাবে জরুরি সেবায় কল করে পুলিশ ডেকে সাংবাদিক দিয়ে সন্ত্রাসী ভূমি দস্যু আখ্যা দিয়ে নিউজ করে করা হয় হয়রানি। ভুক্তভোগী নাজিম মোল্লা আরো জানান হযরত খান বিদেশে অবস্থান করায় তার স্ত্রী ইয়াসমিন তার সন্তান পুলিশে চাকরি করা সুবাদে এলাকার লোকাল থানা সহ স্থানীয় বাসিন্দাদের কোন গ্রাম্য সালিশ তারা না মেনে কোর্টে বসতভিটা ভাংগার মামলা দায়ের করে হয়রানি করেই চলছে নাজিম মোল্লা কে।নাজিম মোল্লা বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হযরত খান টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে তার স্ত্রী ইয়াসমিন তার ছেলে আলামিনের ইন্ধনে এভাবে হয়রানি করে চলছে অথচ তারা যে জমি খরিদ করেছে সে জমিতে তারা এখন বাড়ি ঘর করে অবস্থান করছেন তাদের দখলে রয়েছে। তারা প্রথমে ভুল করে আমার বায়নাকৃত জমিতে তারা ঘর করে সে ঘরের বাবদ আমি টাকা দিয়েছি এখন তারা অহেতুক ভাবে আমার নামে অপপ্রচার করে বদনাম করে বিভিন্ন ভাবে হয়রানি করে চলছে।আমার দাবী জমি সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাগজপত্র দেখে একটা সমাধান করে দিবেন যদি কাগজে আমি পায় আমাকে দিবেন যদি তারা পায় তাদের দিবেন।
এ বিষয় জানতে হযরত খানের স্ত্রী ইয়াসমিনের সাথে কথা বললে তিনি জানান জমি আমি বুঝে পাইনি আমি যে বাড়িতে থাকি সেটাও আমার না যে জমিতে আগে ছিলাম সেটাও আমাদের না কোর্ট ফয়সালা দিবে কোনটা আমাদের জমি কিন্তু আমি বর্তমানে পরিবর্তন করা জমিতে বাড়ী করে আছি।কারন আগের জমিতে আমরা বাড়ি করে বসবাস করছি সে সময় আমার বাড়ি ঘর ভেঙ্গে দিছে আমাকে মেরেছিল আমি ২ বছর হলো কোর্টে মামলা দিসি কিন্তু তারা কেউ কোর্টে যায়না কোর্ট ডাকলেও এর জন্য মনে করি ঐ জমিও আমাদেরই হবে কোর্টের রায় নিয়ে আসুক তারা তাহলে আমরা কেউ আর যাবো না ঐ জমিত আমিও বিচার চাই কাগজ যার জমি তারই হোক।
দীর্ঘদিন ধরে চলতে থাকা জমি সংক্রান্ত বিষয়ে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছেন সচেতন মহল সহ এলাকাবাসী ।
Leave a Reply