
মোঃ সোহাগ (আশুলিয়া)
ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া এলাকার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী মোসাদ্দেক খান(২৫)’কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্প, সাভার।
খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি মনুষ্য অপরহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা তৎপর। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্পের এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৩ মার্চ ২০২৬ ইং তারিখে
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের চিনচিনা মোড় এলাকা হতে ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া এলাকার চাঞ্চল্যকর ভিকটিম মোছাঃ জান্নাতী আক্তার(১৯)’কে জোরপূর্বক গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী মোসাদ্দেক খান(২৫ ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীর নাম মোসাদ্দেক খান (২৫), পিতা- মৃত রবিউল খান, মাতা-কুলছুম বেগম, ঠিকানা-জামগড়া দরগারপাড়, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত । ঘটনার বিবরণ ও আসামীর স্বীকারোক্তিতে জানা যায় যে, ভিকটিম মোছাঃ জান্নাতী আক্তার(১৯) সদ্য বিবাহিত সে তার বাবা মায়ের সাথে আশুলিয়া থানাধীন জামগড়া সাকিনস্থ জনৈক রাজ্জাক মিয়ার বাড়ীর নিচতলার ০২ নং রুমের ভাড়া বাসায় বসবাস করিতেছিল। বিবাহের পর হতে তাহার স্বামী মাঝে মাঝেই তাদের ভাড়া বাসায় আসা যাওয়া করিত। গত ২৪/০১/২০২৬ তারিখ ভিকটিম তার স্বামীসহ আশুলিয়ার আশুলিয়া থানাধীন জামগড়া সাকিনস্থ জনৈক রাজ্জাক মিয়ার বাড়ীর নিচতলার ০২ নং রুমের ভাড়া বাসায় রাতের খাবার শেষে শুয়ে থাকা কালীন অনুমান রাত ১২:১০ ঘটিকার সময় গ্রেফতার কৃত আসামীসহ ০৬ জন মিলে উক্ত বাসার দরজার সামনে অবস্থান করে এবং একজন উক্ত বাসার ম্যানেজার বলিয়া পরিচয়দিয়ে বাসার দরজা খুলতে বলিলে ভিকটিমের স্বামী সরল মনে বিশ্বাস করিয়া বাসার দরজা খুলে দিলে উক্ত গৃফতারকৃত আসামী ও অন্য ০৬ জন মিলে ঘরের মধ্যে প্রবেশ করিয়া ভিকটিম ও তার স্বামীকে বলে তোরা ভূয়া ম্বামী-স্ত্রী তোদের কাবিননামা দেখা, তখন ভিকটিম তাদের কে বলে আমাদের কাবিননামা আমার মায়ের কাছে রয়েছে। তখন আসামীরা তাদের কথা কর্ণপাত নাকরিয়া ভিকটিমের স্বামীকে জোর করিয়া ঘরের এককোণে আটকাইয়া রাখে তার পর ভিকটিমকে তাহার স্বামীর সামনে ধৃত আসামী ও অন্য ০৬ জন মিলে হাত মুখ চাপিয়া ধরিয়া পালা জোরপূর্বক গণধর্ষণ করে উক্ত তারিখের ভোর অনুমান ০৪:০০ ঘটিকার সময় কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ গণধর্ষণকারীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply