
ছিনতাইকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান: জিরো টলারেন্সে ঢাকা-১৯ এর এমপি সালাউদ্দিন বাবু।
হেলাল শেখঃ ঢাকার সাভার ও আশুলিয়ায় ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
তিনি জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিনতাইসহ সকল অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
এমপি সালাউদ্দিন বাবু বলেন, গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোতে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে অপরাধীরা কোনো ঘটনা ঘটিয়ে সহজে পালাতে না পারে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
Leave a Reply