
আশুলিয়া জামগড়া এলাকায় অবস্থিত ফ্যাশন ফোরাম পোশাক কারখানার শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি পালন।
৫ এপ্রিল ২০২৬ইং সকাল ৯ টায় আইডি এস কারখানার মূল ফটকে সাধারণ শ্রমিকরা একত্রিত হয়ে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবী মানববন্ধন পালন করে জামগড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় দুই হাজার শ্রমিকের উপস্থিতিতে মিছিল প্রদিক্ষন করা হয়।
এসময় শ্রমিকরা জানান,কারখানা ঈদের ছুটির পর থেকে বন্ধ কারখানা না খুললে আমরা যাবো কোথায় আমরা কাজ করতে চাই সঠিক সময় বেতন চাই কারখানা বন্ধ করে আমরা বসে থাকতে চাইনা।মালিক সময়মত বেতন ভাতা দেয়ার পরও কিছু উসকানিমূলক উশৃঙ্খল শ্রমিক আমাদের কাজ করতে বাধা দেয়। কিছুদিন পর পর বিশৃঙ্খলা তৈরী করে একটা ভালো কারখানাকে ক্ষতির মুখে চলে যাচ্ছে কারখানা ক্ষতিগ্রস্ত হলে আমাদের শ্রমিকদের সমস্যা বেশী হবে।কারখানা খুলে দিলে আমরা কাজ করতে চাই।আমরা সরকার বিজিএমইএর কাছে আবেদন করছি অনতিবিলম্বে কারখানা খুলে দিতে হবে।।
সূত্র থেকে জানা যায়, কারখানার অতীতের শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কোন অসন্তোষ ছিলো না,কারখানাটি যথারীতি শ্রম আইন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে,এবং কি কারখানার কর্মরত শ্রমিকদের বকেয়া কোন পাওনাদী ও নেই। তৃতীয় পক্ষের ইন্ধনে শ্রমিকদের ভিতর অসন্তোষ তৈরি হয়েছে। তবে কারখানা টি যথারীতি শ্রম আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।
এবিষয়ে জানতে কারখানা কর্তপক্ষের সাথে যোগাযোগ করলে প্রডাকশন ম্যানেজার মো: মানিক কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে জানান,উপস্থিত শ্রমিকদের সামনে জানান তোমরা কাজ করতে চাও কারখানা বন্ধ হলে আমাদের সবার ক্ষতি,কারখানা খুলে দেওয়ার দাবী কর্তৃপক্ষের নজরে এসেছে আজকের ভিতর কর্তৃপক্ষ শ্রমিকদের স্বার্থে ডিসিশন জানাবে।
সবার আগে শিল্প,, শিল্প কারখানা সচল থাকলে আমরা সকলেই ভাল থাকবো।
এ বিষয়ে জানতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -১ এর পুলিশ সুপারের মোবাইলে কল করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।তবে
এসময় শ্রমিকদের মানববন্ধনে নিরাপত্তার দায়িত্বে থাকা ইন্ড্রাসটিয়াল পুলিশ কে যথারথ দায়িত্ব পালন করতে দেখা যায়।
Leave a Reply