
আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশের অভিযানে ইয়াবাসহ বাবু মিয়া গ্রেফতার
মোঃ সোহাগ আশুলিয়া -ঢাকার আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল ২০২৬ইং) রাত ১০ টায় জানা যায়, জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ এর নেতৃত্বে এবং (এসআই) তালেব এর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি বাবুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবু মিয়া লালমনিরহাট জেলার আজাদ মারি এলাকার মোঃ ফজলুর রহমান ফজলা’র ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
এ বিষয়ে (এসআই) তালেব জানান, গ্রেফতারকৃত আসামিকে থানা হাজতে রাখা হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply