• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন। কলাপাড়া মহিপুরে বৃদ্ধ কে পিটিয়ে পানিতে চুবিয়ে হত্যা,তিন পুত্রবধু কে গাছে বেধে নির্যাতনের মামলায় ঢাকা ও নারায়নগঞ্জ থেকে দুই খুনি কে আটক করেছে র‍্যাব। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আশুলিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্সের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন মীর। গাজীপুরের ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার. কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় আবারও চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা: চালক, হেলপারসহ ৩জন গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর নিকট শুটার বাপ্পির চাঁদা দাবী কেয়ারটেকার কে জিম্মি পুলিশের সাথে গোলাগুলি।

আশুলিয়ায় সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর নিকট শুটার বাপ্পির চাঁদা দাবী কেয়ারটেকার কে জিম্মি পুলিশের সাথে গোলাগুলি।

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আশুলিয়ায় শুটার বাপ্পির তাণ্ডব: চাঁদাবাজি, জিম্মি ও পুলিশের সঙ্গে গোলাগুলি; অল্পের জন্য রক্ষা পেলেন কেয়ারটেকার

মোঃ সোহাগ, আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজির উদ্দেশ্যে একটি বহুতল ভবনে ঢুকে নারী কেয়ারটেকারকে জিম্মি করে ত্রাস সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীরা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে শুরু হয় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি। একপর্যায়ে জিম্মিকে মানবঢাল হিসেবে ব্যবহার করে পালিয়ে যায় বাপ্পি। তবে পুলিশের তাৎক্ষণিক ও কৌশলী অভিযানে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় জিম্মি নারীকে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী (শরীফ চৌধুরী) প্লাজার পঞ্চম তলায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে শুটার বাপ্পি তিন সহযোগীকে নিয়ে ভবনটিতে প্রবেশ করে। তারা ভবনের নারী কেয়ারটেকার লিমাকে জিম্মি করে মালিকপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবি পূরণ না হওয়ায় জিম্মিকে সঙ্গে নিয়ে ভবনের বিভিন্ন কক্ষ ও লকারে নগদ অর্থের সন্ধান চালাতে থাকে। দীর্ঘ সময় কেয়ারটেকারের কোনো খোঁজ না পেয়ে ভবনের মালিকপক্ষ ও বাসিন্দাদের সন্দেহ হলে তারা আশুলিয়া থানায় খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা ও জামগড়া পুলিশ ক্যাম্পের একাধিক দল দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শুটার বাপ্পি জিম্মিকে সামনে রেখে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় দুই হাতে দুটি পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে ৭ থেকে ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বাপ্পি জিম্মি নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে পালানোর চেষ্টা করে। পুলিশের ভাষ্য, ওই মুহূর্তে গুলি চালালে জিম্মির প্রাণহানির আশঙ্কা ছিল। তাই সর্বোচ্চ সংযম প্রদর্শন করে জিম্মির নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়। একপর্যায়ে বাপ্পি নারীকে ছেড়ে দিয়ে সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ নিরাপদে কেয়ারটেকার লিমাকে উদ্ধার করে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, শুটার বাপ্পি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের দ্রুত অভিযানের কারণে সন্ত্রাসীরা কোনো চাঁদা আদায় করতে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জিম্মি নারীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযানের সময় বাপ্পি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তবে জিম্মি নারীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে। তিনি জানান, বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ব্যস্ত বাণিজ্যিক এলাকায় দিনের আলোয় এমন গোলাগুলির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান এবং আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই শুটার বাপ্পি ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও তারা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে এসেছে। এ ঘটনার পর তারা দ্রুত বাপ্পি ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, শুটার বাপ্পি ও তার সহযোগীদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে একাধিক দল মাঠে কাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা