• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন। কলাপাড়া মহিপুরে বৃদ্ধ কে পিটিয়ে পানিতে চুবিয়ে হত্যা,তিন পুত্রবধু কে গাছে বেধে নির্যাতনের মামলায় ঢাকা ও নারায়নগঞ্জ থেকে দুই খুনি কে আটক করেছে র‍্যাব। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আশুলিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্সের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন মীর। গাজীপুরের ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার. কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর নিকট শুটার বাপ্পির চাঁদা দাবী কেয়ারটেকার কে জিম্মি পুলিশের সাথে গোলাগুলি।

আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন।

মুনসুর আলী স্টাফ রিপোর্টার / ৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন।

মোঃ মুনসুর আলী স্টাফ রিপোর্টার।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তর শাখার সিদ্ধান্তে আশুলিয়া থানা শাখার নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকা জেলা উত্তর শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নবগঠিত কমিটিতে হাজী মো. মনজুরুল ইসলাম মন্ডলকে আহ্বায়ক এবং মো. সাইফুল ইসলাম ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এরা ২৪ শে আন্দোলনের সময় সমন্বয় ছিলেন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আমিন, মো. নজরুল ইসলাম, হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আসরাফুল এবং তৌহিদ হাসান।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আকতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ওয়ায়েছুল্লাহ কায়সার বিনোদকে।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান খলিফা, মো. ফরহাদ হোসেন, মো. শরিফুল ইসলাম নয়ন এবং মো. মেহেদী হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটির অনুমোদনপত্রে ঢাকা জেলা উত্তর শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষর রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা