
শিল্পাঞ্চল আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাহি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়। চ্যানেল এস-এর আশুলিয়া থানা প্রতিনিধি মৃদুল ধর ভাবনের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড: শওকত হোসেন ফরহাদ, জাতীয়তাবাদী দল বিএনপির আশুলিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আবুল কাশেম মিয়া, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহমেদ চৌধুরী, দৈনিক সময় বায়ান্ন পত্রিকার সম্পাদক ও আশুলিয়া পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার, আশুলিয়া থানা পুজা উদযাপন কমিটির সভাপতি অশিষ চন্দ্র নাগসহ প্রমুখ।
মুভি বাংলা টিভির সাংবাদিক শামীম হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ হান্নান চৌধুরী, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নিরব, রুপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার বাবুল আহমেদ, আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবুল হায়াত বাচ্চু, দৈনিক কালের ছবি পত্রিকার স্টাফ রিপোর্টার ইউসুফ আলী খান, এশিয়ান টিভির সাংবাদিক আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ ইমারত হোসেন ভুঁইয়া, মোঃ মজিবুর রহমান, সাংবাদিক হাসান ভুঁইয়া, সাংবাদিক নেসার উদ্দিন খান, চ্যানেল এস টিভির কাশিমপুর প্রতিনিধি জামাল হোসেন, আনন্দ টিভির কাশিমপুর প্রতিনিধি মোত্তাসিম বিল্লাহ রাজিবসহ সাভার, আশুলিয়া, ধামরাই ও কাশিমপুর এলাকার বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণ।
এসময় অতিথিরা বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রান্তিক জনপদের সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে এই চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মৃদুল ধর ভাবন বলেন, “চ্যানেল এস সবসময় সব কথা এবং সবার কথা বলে। আমরা তৃণমূলের সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছি। আজকের এই সাফল্যের পেছনে দর্শকদের ভালোবাসা ও প্রশাসনের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।”
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয় এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে খাবার পরিবেশ করা হয়।
Leave a Reply