
রূপসায় স্বামীকে কুপিয়ে হত্যা — স্ত্রী পলাতক!
খুলনার রূপসায় শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৬টার দিকে উপজেলার ৩নং নৈহাটি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মো. মোহর আলী নামে এক ব্যক্তিকে তার স্ত্রী হোসনে আরা বেগম (পুতুল) ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই মোহর আলীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তি_মো. মোহর আলী (পূর্বনাম মোরারী) রূপসা উপজেলার জয়পুর ইউনিয়নের নৈহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রায় ২২ বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পেশায় ছিলেন একজন মিষ্টির কারিগর — স্থানীয় এলাকায় পরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সেই কলহই শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কারণ বলে ধারণা করা হচ্ছে। শনিবার ভোরে হোসনে আরা বেগম স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন, যার ফলে তিনি মারা যান।
ঘটনার পর থেকেই হোসনে আরা বেগম পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালাচ্ছে।মোহর আলী ও হোসনে আরার একটি সন্তান রয়েছে — শিমুল হোসেন শুকুর (২১)। তিনি এখনো কোন বিবৃতি দেননি বলে জানা গেছে।
এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত ধারালো কুড়ালটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
এ ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিবেশীরা শোক প্রকাশ করেছেন এবং নিরাপসার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত হোসনে আরা বেগমকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply