
আশুলিয়া জামগড়া পুলিশ নতুন পুলিশ ক্যাম্পের সাফল্য প্রথম অভিযানেই মাদক ব্যবসায়ীসহ ৪জন গ্রেফতার দুইজনকে সাজা প্রদান।।
মোঃ সোহাগ আশুলিয়া –
ঢাকার আশুলিয়ার জামগড়া নতুন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোঃ রাশেদুদ জামানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ মঞ্জু মিয়া (২৪) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মঞ্জু মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিকনা গ্রামের মোঃ বাচ্চু সরদারের ছেলে।
এছাড়াও একই দিনে পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত চারজনের মধ্যে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রাশেদুদ জামান। তিনি জানান, নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের পর এটি প্রথম অভিযান, যেখানে একজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং একই রাতে আরও তিনজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply