
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার ঢাকা-নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ব্রিজ সংলগ্ন উত্তর পার্শ্বে ছবেদ আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর সোনার তরী পরিবহন নামীয় যাত্রীবাহি বাস হতে ৪৮ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ একজন নারী যাত্রীকে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি-২,সাভার।
১। র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল ২০২৬ তারিখ ১৪:১০ ঘটিকার সময় র্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানদের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার ঢাকা-নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ব্রিজ সংলগ্ন উত্তর পার্শ্বে ছবেদ আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধারের জন্য চেকপোষ্ট ডিউটি করাকালীন বিভিন্ন ধরনের যানবাহন ও যানবাহনে থাকা যাত্রীদের তল্লাশীকালে ”সোনার তরী পরিবহন” নামীয় যাত্রীবাহি বাসে থাকা নাসিমা (৬২) নামীয় এক মহিলা যাত্রীর পরিহিত বোরখার নিচে তার শরীরের সামনের দিকে পেটের সাথে সুকৌশলে স্কচটেপ দিয়ে বাধা অবস্থা হতে ৪৮ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।
(ক) নাসিমা (৬২), স্বামী-মোঃ ইয়াছিন আলী, পিতা-মৃত নূর মোহাম্মদ, সাং-চান্দুরীয়া, থানা-তানোর, জেলা-রাজশাহী
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহী হতে কম দামে মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট অধিকদামে বিক্রয় করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
৩। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply