• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সততা ও মানবতার দৃষ্টান্ত আশুলিয়াবাসীর আস্থা ওসি তরিকুল ইসলাম। আশুলিয়ায় ট্রিপল মার্ডার: পরকীয়া নিয়ে বিরোধ,পিবিআইয়ের অভিযানে আটক খুনি মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রী কে অস্ত্রধারী দিয়ে গুলি প্রকাশিত সংবাদের প্রতিবাদ:ইয়ারপুর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে কর্মকর্তা কর্মচারীবৃন্দ আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আশুলিয়ায় ফ্যাশন ফোরাম (আইডিএস গ্রুপ) ফ্যাক্টরি পরিদর্শন ও শিল্প পুলিশ বক্সের শুভ উদ্বোধন। ঐক্য, পেশাগত দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বারোপে আশুলিয়া থানা প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  আশুলিয়ায় ইয়ারপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম দুলাল মীরের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন। আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন। কলাপাড়া মহিপুরে বৃদ্ধ কে পিটিয়ে পানিতে চুবিয়ে হত্যা,তিন পুত্রবধু কে গাছে বেধে নির্যাতনের মামলায় ঢাকা ও নারায়নগঞ্জ থেকে দুই খুনি কে আটক করেছে র‍্যাব। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আশুলিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্সের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন মীর। গাজীপুরের ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার. কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকায় মানবাধিকার কর্মী ও এডভোকেট পরিচয়ে প্রতারনা,১১ লক্ষ্য টাকা আত্মসাৎ আশুলিয়ায় এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ও হাদী হত্যার বিচারের দাবী

সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা

Reporter Name / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকার পে অর্ডার জমা দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা ও মো. শাহজাহানকে আগামী ৬ মে এই টাকা জমা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল বুধবার সকালে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা এক নোটিশে ওই দুই ব্যবসায়ীকে তলব করা হয়। সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখায় সাবেক প্রধান বিচারপতির হিসাবে অস্বাভাবিক এই লেনদেনের তথ্য মিলেছে।

দুদক সূত্র জানায়, গত আড়াই বছরে সাবেক প্রধান বিচারপতি সিনহার ওই ব্যাংক হিসাবে জমা হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি। প্রতি মাসে বেতন ছাড়াও বিভিন্ন স্থান থেকে লাখ ও কোটির হিসাবে টাকা জমা হয়েছে ২৬ বার। এর মধ্যে গত বছরের ৯ নভেম্বর দুটি পে অর্ডারের মাধ্যমে দুই কোটি করে চার কোটি টাকা জমা হয় তাঁর হিসাবে। এর আগে ৮ নভেম্বর ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার ঋণ হিসাব থেকে এই চার কোটি টাকার পে অর্ডার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামে ইস্যু করা হয়। জানা গেছে, মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ নভেম্বর ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় দুটি ঋণ হিসাব খোলা হয়। দুটি হিসাবের তথ্য ফরমে বর্তমান ঠিকানা হিসেবে লেখা রয়েছে সাবেক প্রধান বিচারপতির উত্তরার বাড়ির ঠিকানা (সেক্টর নম্বর ১০, সড়ক নম্বর ১২, বাড়ি নম্বর ৫১)। দুজনেরই স্থায়ী ঠিকানা প্রধান বিচারপতির সাবেক পিএস রঞ্জিতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায়। রঞ্জিত বর্তমানে সিঙ্গাপুরপ্রবাসী। সিঙ্গাপুর যাওয়ার আগে তিনি সুরেন্দ্র কুমার সিনহার উত্তরার বাড়িতে থাকতেন।

সূত্র জানায়, ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে চার কোটি টাকা ঋণ নেন ওই দুই ব্যবসায়ী। পরে ঋণের ওই টাকা সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে পে অর্ডারের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতির বিভিন্ন হিসাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে অনুসন্ধানে নেমে এমন তথ্য-উপাত্ত খুঁজে পায় দুদক। তবে ওই সব লেনদেনের বিষয়ে দুই ব্যবসায়ী জড়িত থাকার তথ্য-প্রমাণ পেলেও দুদকের কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যবসায়ীকে তলব করে নোটিশ জারি করা হয়েছে।

দুদক সূত্র জানায়, সাবেক প্রধান বিচারপতিকে টাকা প্রদানকারী একজন মো. শাহজাহান। তাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর ৯৩১২৫৪৭৪৩১২০৩। বাবার নাম আমির হোসেন (মৃত)। ফারমার্স ব্যাংকে করা ঋণ আবেদনে নিজের পেশা হিসেবে চাকরি ও ব্যবসা উল্লেখ

করেছেন। টিআইএন নম্বর ঋণের আবেদনপত্রে উল্লেখ করেননি তিনি। ব্যবসায়ী শাহজাহান গত বছরের ৬ নভেম্বর ঋণ অ্যাকাউন্ট (অ্যাকাউন্ট নম্বর ০১৭৩৫০০১৫৭২৮৬) খোলার পর ৮ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামে দুই কোটি টাকার পে অর্ডারের জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পে অর্ডার ইস্যু করে ব্যাংক কর্তৃপক্ষ (পে অর্ডার নম্বর ০০৯২০৪৭)। ওই পে অর্ডারের পর ব্যাংকের এই অ্যাকাউন্টে আর কোনো লেনদেন হয়নি।

সূত্র জানায়, সাবেক প্রধান বিচারপতির ব্যাংক হিসাবে টাকা পাঠানো আরেকজন নিরঞ্জন চন্দ্র সাহা (জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৭৬৯৩১২৫৪৭০০০০০১)। বাবার নাম গোলক চন্দ্র সাহা। ব্যাংকের তথ্য ফরমে তাঁর পেশার উল্লেখ নেই। নেই টিআইএনও। গত বছরের ৬ নভেম্বর ঋণ অ্যাকাউন্ট (অ্যাকাউন্ট নম্বর ০১৭৩৫০০১৫৭২২৪) খোলার পর তিনিও ৮ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামে দুই কোটি টাকার পে অর্ডারের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পে অর্ডার ইস্যু করে ব্যাংক কর্তৃপক্ষ (পে অর্ডার নম্বর ০০৯২০৪৬)। মো. শাহজাহানের মতো নিরঞ্জন চন্দ্র সাহার অ্যাকাউন্টেও পে অর্ডারের পর আর কোনো লেনদেন হয়নি।

উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে পুনর্বহালের বিধানসংবলিত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে গত বছরের ৩ জুলাই রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে ওই রায় দেন। পূর্ণাঙ্গ রায় গত বছরের ১ আগস্ট প্রকাশিত হয়। রায়ে বঙ্গবন্ধু, স্বাধীনতাযুদ্ধ, জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রায় নিয়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি। এ ছাড়া রায়ে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে থাকবে সে বিষয়ে সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ অবৈধ ও বাতিল বলা হয়। এরই মধ্যে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে কিছু কথা বলেন প্রধান বিচারপতি। এসব নিয়ে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারদলীয় নেতারা, মন্ত্রী ও সরকার সমর্থক আইনজীবীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিও তোলা হয়।

নানা সমালোচনার মধ্য দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত বছরের ২ অক্টোবর এক মাসের ছুটি নেওয়ার পর তিনি তা রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে তিনি বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। ওই আবেদনে ১০ নভেম্বর পর্যন্ত তাঁর বিদেশে থাকার কথা উল্লেখ ছিল। ১০ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে তাঁর দেশে ফেরার কথা বলা হয় আবেদনে। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির নির্দেশে গত বছরের ১২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রধান বিচারপতি দেশে না ফেরা পর্যন্ত এবং দেশে ফিরে দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

এক মাস ৯ দিনের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত বছরের ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যান। এর চার দিন পর তাঁর সহধর্মিণী সুষমা সিনহাও অস্ট্রেলিয়ায় যান। পরে তিনি সিঙ্গাপুরে যান।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশে যাওয়ার সময় তাঁর বাসভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সামনে যে বক্তব্য দেন তা বিভ্রান্তিমূলক হিসেবে অভিহিত করেন সুপ্রিম কোর্ট। এ নিয়ে গত বছরের ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের সই করা এক বিবৃতিতে বলা হয়, প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে অর্থপাচার, নৈতিক স্খলনজনিত অভিযোগসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ ওঠার পর প্রধান বিচারপতির সঙ্গে বসে বিচারকাজ পরিচালনা করতে আপিল বিভাগের অন্য পাঁচ বিচারপতি অস্বীকৃতি জানিয়েছেন। এ কারণে প্রধান বিচারপতি পদত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৪ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে আপিল বিভাগের অন্য চার বিচারপতির এক বৈঠক শেষে ওই বিবৃতি দেওয়া হয়।

এরপর গত বছরের ১১ নভেম্বর সিঙ্গাপুরে অবস্থানকালে তাঁর পদ থেকে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অবসরের সময়সীমার দুই মাস ২০ দিন আগে পদত্যাগ করেন তিনি।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২০১৫ সালের ১৭ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বে থাকার কথা ছিল। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে একটি সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা