
বাকপ্রতিবন্ধী শিশু সাকিব হত্যার রহস্য উদঘাটন;
আসামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
দীর্ঘ ০১ বছর ০৮ মাস তদন্তের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পাচরুখি গ্রামে বাকপ্রতিবন্ধী শিশু সাকিব শিকদার হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচনসহ ঘটনার সাথে জড়িত আসামী মোঃ সিয়াম (১৯) কে গ্রেফতার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। গত ০৮/১২/২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বান্টিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভিকটিম সাকিব শিকদার তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে গত ০৪/০৪/২০২৪ খ্রি. নিখোজ হয় এবং গত ০৫/০৪/২০২৪ খ্রি. ভোড় ০৬.৩০ ঘটিকায় তার নানার বাড়িতেই শিশু সাকিবের মৃতেদেহ পাওয়া যায়। এই ঘটনায় গত ০৬/০৪/২০২৪ খ্রি. ভিকটিমের মাতা তানিয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানার মামলা নং-০৫ তারিখ-০৬/০৪/২০২৪ খ্রি. ধারা-৩০২/২০১ পেনাল কোড দায়ের করেন। থানা পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করতে না পারায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে গত ১৫/০৯/২০২৪ খ্রি. তারিখে মামলার তদন্তভার পিবিআই নারায়ণগঞ্জ জেলায় হস্তান্তর করা হয়।
পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোস্তফা কামাল এর সঠিক তত্তবধান ও দিক নির্দেশনায় পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ মোস্তফা কামাল রাশেদ-বিপিএম এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ হযরত আলী গত ০8/১২/২০২৫ খ্রিঃ তারিখে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা এলাকার বান্টিবাজার এলাকা থেকে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামী মোঃ সিয়াম (১৯), পিতা-মোঃ আনোয়ার হোসেন, পাচরুখি, আড়াইহাজর, নারায়ণগঞ্জকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সিয়াম ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে সাকিব শিকদারের হত্যার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: এর ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
পিবিআই-এর তদন্ত ও আসামীর জবানবন্দি থেকে জানা যায়, ঘটনার দিন গত ০৪/০৪/২০২৪ খ্রি. দুপুরে ভিকটিম সাকিব শিকদার ঘুরি তৈরির সুতা কাট ও ব্লেড কিনতে যাওয়া নিয়ে আসামী সিয়ামের সাথে তার চাচা জাকিরের গোয়ালঘরের পাশের রাস্তার উপর ভিকটিম সাকিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামী সিয়াম ভিকটিম সাকিবকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে সাকিবের মাথায় প্রচন্ড আঘাত পায় এবং ঘটনাস্থলেই সাকিব মৃত্যুবরণ করে। আসামী সিয়াম তার মৃতদেহ তুলে নিয়ে তার চাচার গোয়ালঘরের ভিতরে নীল রঙের পলিথিন কাগজ দিয়ে ঢেকে লুকিয়ে রাখে। ঐ দিন দিবাগত রাত অনুমান ০৩:৩০ টায় আসামী সিয়াম তার চাচা জাকিরের গোয়ালঘর থেকে ভিকটিম সাকিবের মৃতদেহ টেনেহিঁচড়ে বের করে গোয়ালঘরের বাহিরের কোণায় রেখে দেয়।
Leave a Reply