• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন। কলাপাড়া মহিপুরে বৃদ্ধ কে পিটিয়ে পানিতে চুবিয়ে হত্যা,তিন পুত্রবধু কে গাছে বেধে নির্যাতনের মামলায় ঢাকা ও নারায়নগঞ্জ থেকে দুই খুনি কে আটক করেছে র‍্যাব। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আশুলিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্সের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন মীর। গাজীপুরের ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার. কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর নিকট শুটার বাপ্পির চাঁদা দাবী কেয়ারটেকার কে জিম্মি পুলিশের সাথে গোলাগুলি।

মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২।

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা, পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা; দেড় বছর পর পিবিআই কর্তক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২, বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি

ঢাকার আশুলিয়ার মধুপুর উত্তরপাড়ার জনৈক নাজমুল হোসেনের পুকুর থেকে গত ১৬/১২/২০২৪ খ্রি. তারিখ বিকালে পুকুরে ভাসমান অবস্থায় হাসিবুল ইসলাম জনি (২১)-এর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে ৮/১০ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গত ১৮/১২/২০২৪ খ্রি. তারিখে আশুলিয়া থানার মামলা নং-২৭, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। থানা পুলিশ প্রায় ৬ দিন মামলাটির তদন্ত করে। পিবিআইয়ের সিডিউলভুক্ত মামলা হওয়ায় পিবিআই ঢাকা জেলা গত ২৪/১২/২০২৪ খ্রি. তারিখে মামলার তদন্তভার স্ব-উদ্যোগে গ্রহণ করে। বর্তমানে পিবিআই ঢাকা জেলার এসআই (নিঃ)মোঃ মাহবুব হোসেন মামলাটি তদন্ত করছেন।

পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই কর্তৃক পূর্বে গ্রেফতারকৃত আসামী মোঃ শাহ জালাল সরকারকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্য মতে গত ১৮/০৬/২০২৬ তারিখ রাত ১.১৫ মিটিটে আশুলিয়া থানার মধুপুর এলাকা থেকে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামি মোঃ সাইফুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাইফুল ইসলাম ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। গত ১৮/০৬/২০২৬ তারিখে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামী মোঃ শাহ জালাল সরকার বিজ্ঞ আদালতে ঘটনায় সম্পৃক্ত থাকার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই এর তদন্তে এবং আসামীর জবানবন্দি পর্যালোচনায় জানা যায় যে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও ক্ষোভের জেরে আসামিরা ভিকটিম হাসিবুল ইসলাম জনিকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন আশুলিয়া থানাধীন মধুপুর এলাকায় ভিকটিম জনি তার বন্ধু সোহাগ ও রানার সঙ্গে মাদক সেবন ও বিক্রয় করছিল। এ সময় শাহ জালাল সরকার, সাইফুল ইসলামসহ অন্যান্য আসামি লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে জনিকে আটক করে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে। পরে হত্যার প্রমাণ গোপনের উদ্দেশ্যে তারা জনৈক নাজমুল হোসেনের পুকুরে জনির লাশ ফেলে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা