• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সততা ও মানবতার দৃষ্টান্ত আশুলিয়াবাসীর আস্থা ওসি তরিকুল ইসলাম। আশুলিয়ায় ট্রিপল মার্ডার: পরকীয়া নিয়ে বিরোধ,পিবিআইয়ের অভিযানে আটক খুনি মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রী কে অস্ত্রধারী দিয়ে গুলি প্রকাশিত সংবাদের প্রতিবাদ:ইয়ারপুর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে কর্মকর্তা কর্মচারীবৃন্দ আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আশুলিয়ায় ফ্যাশন ফোরাম (আইডিএস গ্রুপ) ফ্যাক্টরি পরিদর্শন ও শিল্প পুলিশ বক্সের শুভ উদ্বোধন। ঐক্য, পেশাগত দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বারোপে আশুলিয়া থানা প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  আশুলিয়ায় ইয়ারপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম দুলাল মীরের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন। আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন। কলাপাড়া মহিপুরে বৃদ্ধ কে পিটিয়ে পানিতে চুবিয়ে হত্যা,তিন পুত্রবধু কে গাছে বেধে নির্যাতনের মামলায় ঢাকা ও নারায়নগঞ্জ থেকে দুই খুনি কে আটক করেছে র‍্যাব। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আশুলিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্সের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন মীর। গাজীপুরের ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার. কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিটার চুরি করে বিকাশে টাকা নেওয়া চক্রের দুই সদস্য কে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -১ আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকায় মানবাধিকার কর্মী ও এডভোকেট পরিচয়ে প্রতারনা,১১ লক্ষ্য টাকা আত্মসাৎ আশুলিয়ায় এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ও হাদী হত্যার বিচারের দাবী

মিটার চুরি করে বিকাশে টাকা নেওয়া চক্রের দুই সদস্য কে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -১

মোঃ সোহাগ আশুলিয়া / ৪২ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানার বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে বিকাশ নম্বর রেখে অভিনব কায়দায় টাকা আদায়কারী সংঘবদ্ধ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (আইপি)-১। এ সময় পুলিশের সিগনাল ভেঙে মোটরসাইকেল নিয়ে দ্রুতবেগে পালানোর চেষ্টাকালে দুই আসামিসহ পুলিশের দুই সদস্য আহত হন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া (পিপিএম)।

এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার ঘোড়াপীর মাজার সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পাথরাইল গ্রামের কাইয়ুম আলীর ছেলে মোঃ সবুজ মিয়া ওরফে মিটার সবুজ (২৫) এবং একই থানার রেহাই পুকুরিয়া গ্রামের লিটন মোল্লার ছেলে মারুফ মোল্লা (৩৫)।

পুলিশ জানায়, বিগত কয়েকমাস ধরে এই চক্রটি সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার বিভিন্ন কারখানার মিটার চুরি করে আসছিল। তারা মিটার চুরি করে তা ঘটনাস্থলের আশেপাশেই সুকৌশলে লুকিয়ে রাখত। এরপর মিটারের স্থানে পলিথিনে মোড়ানো একটি চিরকুটে বিকাশ নম্বর রেখে যেত তারা। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ ওই নম্বরে যোগাযোগ করলে দরকষাকষির মাধ্যমে অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়ে পুনরায় মিটার ফেরত দিত চক্রটি।

গত ৫ আগস্ট ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত দি একমি ল্যাবরেটরিজ লিঃ- এর কারখানার পল্লী বিদ্যুতের মিটার চুরির ঘটনায় মামলা দায়ের হয়। এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে চক্রটিকে শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের সিগন্যাল পেয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুতবেগে পালানোর চেষ্টাকালে রাস্তায় পড়ে গিয়ে দুই আসামি আহত হয়। তাদের আটকাতে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দুইজন কর্মকর্তা আহত হন। পরে আসামিদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, চাঁদাবাজি ও মাদকের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সবুজ মিয়ার বিরুদ্ধে ৬টি এবং মারুফ মোল্লার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এছাড়াও পুলিশের জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া শিল্প এলাকা থেকে এ পর্যন্ত ১৫০ থেকে ২০০টি এবং মারুফ মোল্লা ৬০ থেকে ৭০টি মিটার চুরির কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চোরাই হেক্সিং মিটার, দুটি স্মার্টফোন এবং পালানোর কাজে ব্যবহৃত একটি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে এই চক্রটি একমি ল্যাবরেটরিজ, স্টারলিং লন্ড্রি, বার্জার পেইন্টস, পলমল গ্রুপ, ইফাদ অটোসসহ অন্তত ১৭টি নামিদামি শিল্প প্রতিষ্ঠানের মিটার চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ।

মিটার চোরদের আটকের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহবুবুল হক সজীব, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) সৈয়দ ফয়ছল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, লজিস্টিক এন্ড ট্রেনিং) মোঃ তোফাজ্জল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা