• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ফ্যাশন ফোরাম (আইডিএস গ্রুপ) ফ্যাক্টরি পরিদর্শন ও শিল্প পুলিশ বক্সের শুভ উদ্বোধন। ঐক্য, পেশাগত দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বারোপে আশুলিয়া থানা প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  আশুলিয়ায় ইয়ারপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম দুলাল মীরের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন। আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন। কলাপাড়া মহিপুরে বৃদ্ধ কে পিটিয়ে পানিতে চুবিয়ে হত্যা,তিন পুত্রবধু কে গাছে বেধে নির্যাতনের মামলায় ঢাকা ও নারায়নগঞ্জ থেকে দুই খুনি কে আটক করেছে র‍্যাব। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আশুলিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্সের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন মীর। গাজীপুরের ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার. কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকায় মানবাধিকার কর্মী ও এডভোকেট পরিচয়ে প্রতারনা,১১ লক্ষ্য টাকা আত্মসাৎ আশুলিয়ায় এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ও হাদী হত্যার বিচারের দাবী আশুলিয়ায় আবারও চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা: চালক, হেলপারসহ ৩জন গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর নিকট শুটার বাপ্পির চাঁদা দাবী কেয়ারটেকার কে জিম্মি পুলিশের সাথে গোলাগুলি।

বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না : ওবায়দুল কাদের

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না। বিদেশিরা আমাদের শুধুমাত্র বন্ধু হতে পারে, ক্ষমতা রাখার মালিক দেশের জনগণ।

আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকম-লীর সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ না চাইলে কি আমরা জোর করে ক্ষমতায় থাকবো? জোর করে ক্ষমতায় থাকা যায় না। আর কোন বিদেশী শক্তি ও কাউকে ক্ষমতায় বসাতে পারেনা। বিদেশীরা আমাদের শুধুমাত্র বন্ধু হতে পারে, ক্ষমতা রাখা না রাখার মালিক বাংলাদেশের জনগণ।

আওয়ামী লীগ প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে বিএনপির নানা অভিযোগের জবাবে তিনি বলেন, ভারত কি আমাদের ক্ষমতায় বসাবে? ৭৫ এর পরবর্তী সময়েও তারা আমাদের কোন বিষয় নিয়ে হস্তক্ষেপ করেনি। ২০০১ সালে আমরা হেরে গেছি। ভারত কি আমাদের জেতাতে চেয়েছে? তারা তো তখন কোন হস্তক্ষেপ করেনি।

ওবায়দুল কাদের বলেন, ভারত একটি গণতন্ত্রের দেশ। নরেন্দ্র মোদির সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের কোন কথা হয়নি। এই সফর ছিলো পার্টি টু পার্টির। আমাদের যতোটুকু বলতে হয় বলেছি। কিন্তু মোদি সাহেব নির্বাচন নিয়ে কিছুই বলেননি। আমরা আমাদের সম্পর্ক আরো কিভাবে ভাল করা যায় সেই সব বিষয় নিয়ে কথা হয়েছে। আমাদের জাতীয় স্বার্থে ভারতে যখন যে সরকারই আসবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে বলেও মনে করে মন্ত্রী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্তরিক পরিবেশে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ৩২ মিনিটের মতো আলোচনা হয়েছে। আমরা দেশের জনগণের স্বার্থকেই সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছি। মোদি সাহেব আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন।

তিনি বলেন, ভারতের জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধবকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি তাদের সিনিয়র নেতারা বাংলাদেশ সফরে আসবেন।

কাদের বলেন, আমরা তিস্তা চুক্তি, রোহিঙ্গা কোনটাই বাদ দেইনি। দেশের স্বার্থে এসব কথা তুলে ধরেছি। আমরা স্পষ্ট করে বলেছি আমাদের সীমান্তকে কোন সন্ত্রাসীককে ব্যবহার করতে দিব না। এ বিষয়টি ভালো করে তুলে ধরেছি। তিস্তার পানির জন্য আমাদের দেশে প্রচুর মানুষের হা হা কার আছে। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বিশ্বাস করি, তিস্তা চুক্তি যদি হয় তা আমাদের দেশের জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী দেশে আসলেই নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তখন তাদের দায়িত্ব বন্টন করে দেয়া হবে। আমরা গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা স্পষ্ট করে বলেছি এই দুই এলাকার যারা ঢাকায় আছেন তারাই শুধু নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন। অন্য এলাকার কোন লোক ওই সব এলাকায় যাবেন না। যেন কোনো প্রকারে আচরণবিধি লঙ্ঘন না হয়। এছাড়া যেন ওইসব এলাকার জনমনে কোন বিভ্রান্তি সৃষ্টি না হয়।

তিনি বলেন, গাজীপুর এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও কমিশনার স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। এখন সরকার যা যা করা দরকার তাই করবে। নির্বাচন কমিশনারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহা উদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা