আশুলিয়ায় এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
মোঃ সোহাগ আশুলিয়া।
ঢাকার আশুলিয়ার জামগড়া ৬ তলা ইস্টার্ন হাউজিং মাঠ এলাকায়
আজ ৩ রা আগষ্ট ২০২৬ বিকাল ৫ ঘটিকার সময় নাগরিক পার্টি (এনসিপি)-এর আশুলিয়া থানা নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম, আহ্বায়ক, ঢাকা জেলা উত্তর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রধান বক্তা ছিলেন মো.সালামত উল্লাহ রনি, সদস্য সচিব, ঢাকা জেলা উত্তর এনসিপি।
এসময় সভায় সভাপতিত্ব করেন হাজী মঞ্জুরুল ইসলাম মণ্ডল, আহ্বায়ক, আশুলিয়া থানা এনসিপি।
উক্ত পরিচিত সভা সঞ্চালনা করেন মো. আকতার হোসেন, সদস্য সচিব, আশুলিয়া থানা এনসিপি।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা এসময় দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।হাদী হত্যার বিচারের দাবী জানান।।।।।
পরিচিতি সভা শুরু হওয়ার আগে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয় সভা শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরন করা হয়।