• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ফ্যাশন ফোরাম (আইডিএস গ্রুপ) ফ্যাক্টরি পরিদর্শন ও শিল্প পুলিশ বক্সের শুভ উদ্বোধন। ঐক্য, পেশাগত দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বারোপে আশুলিয়া থানা প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  আশুলিয়ায় ইয়ারপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম দুলাল মীরের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন। আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন। কলাপাড়া মহিপুরে বৃদ্ধ কে পিটিয়ে পানিতে চুবিয়ে হত্যা,তিন পুত্রবধু কে গাছে বেধে নির্যাতনের মামলায় ঢাকা ও নারায়নগঞ্জ থেকে দুই খুনি কে আটক করেছে র‍্যাব। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আশুলিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্সের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন মীর। গাজীপুরের ক্লু-লেস ও নৃশংস নাইম মাঝি হত্যা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার. কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মহিলা আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব সাভারে অভিযান চালিয়ে ছাত্র জনতার একাধিক হত্যা মামলার আসামি বাতেন কে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালকের সহায়তায় গৃহবধূ কে চারজন মিলে গনধর্ষন – আটক এক ধর্ষক গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা,পুকুরে লাশ ফেলে পালায় দুর্বৃত্তরা,দেড় বছরপর পিবিআই কর্তৃক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার০২। মাগুরায় ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের আসামি সাগর কে গ্রেফতার করেছে র‍্যাব! আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকায় মানবাধিকার কর্মী ও এডভোকেট পরিচয়ে প্রতারনা,১১ লক্ষ্য টাকা আত্মসাৎ আশুলিয়ায় এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ও হাদী হত্যার বিচারের দাবী আশুলিয়ায় আবারও চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা: চালক, হেলপারসহ ৩জন গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর নিকট শুটার বাপ্পির চাঁদা দাবী কেয়ারটেকার কে জিম্মি পুলিশের সাথে গোলাগুলি।

সু চিকে আন্তর্জাতিক আদালতে তোলার আহ্বান শিরিন এবাদির

Reporter Name / ১৮৮ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

বৃহস্পতিবার এক বিবৃতিতে শিরিন এবাদি বলেছেন, আমি মনে করি গণহত্যার দায়ে আন্তর্জাতিক ও নিরপেক্ষ আদালতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা হিসেবে অং সান সু চি ও সেনাপ্রধান জেনারেলকে বিচারের আওতায় আনা উচিত।

শুক্রবার (১ জুন, ২০১৮) ফ্রান্সের পার্লামেন্টের নিম্ন কক্ষে রোহিঙ্গা শরণার্থী, মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক আইনজীবী, ফ্রান্সের নাগরিক ও রাজনীতিকদের উদ্দেশে মূল বক্তা হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে ইরানের এই নোবেলজয়ী মানবাধিকার কর্মীর। তিনি বলেছেন, আমি আন্তর্জাতিক এ সম্মেলনে সবার কাছে ওই বার্তাই পৌঁছে দেবো।

বিশ্বের রাষ্ট্রবিহীন বৃহৎ জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের উল্লেখ করে শিরিন এবাদি বলেছেন, তারা ধীরগতির গণহত্যার শিকার হয়েছেন।

ইয়েমেনের নোবেলজয়ী ও মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান এবং উত্তর আয়ারল্যান্ডের মানবাধিকার কর্মী ম্যারেইড ম্যাগুয়ারের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে শিরিন এবাদি বলেন, ‘২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর অভিযানে বাংলাদেশে পালিয়ে আসার আগে সেনাবাহিনীর হাতে গণধর্ষণের শিকার এবং গণধর্ষণ থেকে বেঁচে আসা ১০০ রোহিঙ্গা নারী ও তরুণীর সঙ্গে স্বাক্ষাৎ করেছেন তারা।

‘আমরা প্রথম দিকের ভয়াবহ গল্পগুলোর নোট টুকে নিতে ভুল করেনি। যদিও আমরা উত্তর রাখাইনের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন পরিবারের প্রত্যক্ষদর্শী এবং নিপীড়নের শিকার নারী ও তরুণীদের সঙ্গে কথা বলেছি।’

তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনী সেখানে একটি ধারণা প্রাতিষ্ঠানিকীকরণ ও জনপ্রিয় করে তুলেছে। সেটি হলো আদিবাসী মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইনে ১৯৬০ সালের শুরুর দিক থেকে বসবাস করে এলেও তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উপস্থাপন করেছে সেনাবাহিনী।

ইসলামোফোবিয়া বা ইসলামভীতি

এবাদি বলেন, অং সান সু চি (মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী) নিজেও ইসলামোফোবিয়ায় আক্রান্ত হয়েছেন। সু চি এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন যে দলটিতে মুসলিমদের কোনো প্রতিনিধিত্ব নেই। এবং দেশটিতে মুসলিম সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীই একমাত্র লড়াই করছে; এমন ধারণা প্রচারে নেতৃত্ব দিচ্ছেন সু চি।

রাখাইনে সেনাবাহিনীর যৌন সহিংসতার অভিযোগ নাকচ করে দেয়ায় সু চির সমালোচনা করেছেন শিরিন এবাদি। সু চি গৃহবন্দি থাকাকালীন তার জন্য প্রতিবাদ করেছিলেন ইরানের এই মানবাধিকার কর্মী। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, এই মুহূর্তে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সু চি। এবং এটা আমাকে আশ্চর্যান্বিত করে যে, কীভাবে একজন মানবাধিকার কর্মী বছরের পর বছরে ধরে নিজেকে অত্যাচারীর ভূমিকায় হাজির করছেন। এখন তার নীরবতা নিরস্ত্র নিষ্পাপ মানুষদের গণহত্যাকে অনুমোদন দিচ্ছে।

রোহিঙ্গা নিপীড়ন

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে শুরু হওয়া দেশটির সেনাবাহিনীর কঠোর অভিযানে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছেন। এদের অধিকাংশই শিশু ও নারী।

আন্তর্জাতিক দাতব্যসংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাখাইনে কমপক্ষে ৯ হাজার ৪০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শুধুমাত্র সহিংসতার কারণে প্রাণ গেছে ৬ হাজার ৭০০ জনের (নিহতদের ৭১.৭ ভাগ)। নিহতদের মধ্যে ৭৩০ শিশু রয়েছে; যাদের বয়স পাঁচ বছরের নিচে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা