• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় হানিট্রাপ চক্রের নারী সদস্যসহ আটক ৩ আশুলিয়ায় উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করায় নারীকেও কুপিয়ে হত্যা! আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সৌদি মন্ত্রিসভায় আবারও রদবদল কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সোহাগ আশুলিয়া / ৩৭ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

: ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পুড়িয়া হেরোইন ও ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মে বিকেল ৪টা ৫ মিনিটে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরে রাত ৯টা ২০ মিনিটে সাভারের ভাটপাড়া এলাকায় পৃথক অভিযানে মোস্তাক আহম্মেদ (৪৫) ও মৌসুমী (৩০)-কে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

একই দিন রাত ১০টায় সাভারের পাকিজা মোড় এলাকায় অভিযান চালিয়ে লিটন (৫৫) ও আবুল বাশার (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

এছাড়া রাত ১০টা ১০ মিনিটে ধামরাইয়ের পথহারা এলাকায় ইমরান হোসেন (১৭)-কে ১০০ পিস ইয়াবাসহ এবং রাত ১১টা ৫ মিনিটে শরীফবাগ এলাকায় রমজান আলী (২২)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে একটি, লিটনের বিরুদ্ধে ৩টি এবং আবুল বাশারের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা