• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ,ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি

মোঃ সোহাগ আশুলিয়া থেকে / ৪৪ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, নির্ভয়ে চলছে সাধারণ মানুষ, ঈদের ছুটিতে হয়নি কোন ভোগান্তি।।

মোঃ সোহাগ আশুলিয়া,,,,,

মাননীয় এমপি সালাউদ্দিন বাবু মহোদয় এর ঘোষণা মাদক কারবারিদের ঠিকানা ঢাকা -১৯ এলাকায় হবেনা।

এমপি মহোদয়ের ঘোষণা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ঢাকা জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনী।
বিশেষ করে কিছুদিন আগে এমপি মহোদয়ের হাতে উদ্বোধন হওয়া ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া বেরন গোরাট চিত্রশাইল ঘোষবাগ ধনাইদ ভাদাইল নিশ্চিন্তপুর নরসিংহপুর কান্দাইল তাজপুর ইয়ারপুর এলাকা হতে অস্ত্রধারী,মাদক কারবারি, সন্ত্রাসী,ছিনতাইকারী, চাঁদাবাজ,বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে অতি সুনামের আলোচনায় এসে অপরাধীদের আতংক হিসেবে পরিনত হয়েছে।

একদিকে পুলিশ ও অন্যানো আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত পরিশ্রম করে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
অন্যদিকে একটি কুচক্রী মহল ঢাকা ১৯ এর মাননীয় এমপি মহোদয়ের ঘোষনা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান কে বাধাগ্রস্ত করতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমপি মহোদয় সহ পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সচেতন মহল ও এলাকাবাসীর দাবী জামগড়া পুলিশ ক্যাম্প হওয়ায় এলাকার মানুষের ভিতর স্বস্তি ফিরে এসেছে। নির্ভয়ে সবাই চলাচল করতে পারছে এবং কি ঈদুল আজহার ছুটিতে জামগড়া পুলিশ ক্যাম্প এরিয়ায় কোথাও কোন অপরাধ বা কোন ধরনের কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি সাধারণ মানুষ ও শ্রমিকরা নিরাপদে নারীর টানে বাড়ী ফিরছে ।

যারা পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানিয়েছেন সচেতন মহল ও এলাকাবাসী, অপপ্রচারকারীদের সাথে অপরাধ চক্র ও মাদক কারবারিদের সাথে কোন সম্পৃক্ততা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা