আশুলিয়ায় ইয়ারপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম দুলাল মীরের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন।
নেহা আফরিন (স্টাফ রিপোর্টার)
ঢাকা ১৯ এর এমপি জনাব মোহাম্মদ দেওয়ান সালাউদ্দিন বাবুর ঘোষণা ক্লিন আশুলিয়া গ্রিন আশুলিয়া বাস্তবায়নে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান পদপ্রার্থী যুবদল নেতা আমিনুল ইসলাম দুলাল মীরের উদ্যোগে ইয়ারপুরের দিয়খালি এলাকায় রাস্তার দুইপাশে বিভিন্ন প্রজাতির প্রায় তিন শতাধিক বৃক্ষ রোপন করা হয়।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম দুলাল মীর নিজে রাস্তার দুইপাশে বিভিন্ন বনজঙ্গল পরিষ্কার করা সহ নিজ হাতে বৃক্ষ রোপন করে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান সাহেব ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় আমাদের এমপি জনাব সালাউদ্দিন বাবু ভাই এর ঘোষনা বাস্তবায়নে আমি সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেছি আমি ইয়ারপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে গাছ লাগান পরিবেশ বাঁচান কর্মসূচী সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছি।
এসময় বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিঃযুগ্ম সাধারণ সম্পাদক আহসানউল্লাহ ভূইয়া,১ নং ওয়ার্ড সভাপতি হাজী আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক মো: সেলিম, আশুলিয়া থানা ছাত্রদেলর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রনি দেওয়ান,সহ মামুন,মাসুম মীর সহ অন্যানো নেতৃবৃন্দ।